রবিবার, ১২ জুলাই ২০২৬

ভাসানচরে যাচ্ছেন আরও ৪৫০ রোহিঙ্গা

জেলা প্রতিনিধি, কক্সবাজার :

কক্সবাজারের শরণার্থী শিবিরগুলো থেকে অষ্টম দফায় ৪৫০ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসনচরে নিতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছে ১৯টি বাস। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রামে রওনা দেয় ১৪০টি রোহিঙ্গা পরিবার।

এর আগে সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা দিয়ে সপরিবারে রোহিঙ্গাদের উখিয়া ডিগ্রি কলেজ মাঠে নিয়ে আসে।

অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, অষ্টম দফায় সাড়ে চারশ জন রোহিঙ্গার দুটি দল উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আরও বেশ কিছু রোহিঙ্গা যাওয়ার কথা রয়েছে। তবে কতজন সেটি এখনই বলা যাচ্ছে না।

এ বিষয়ে ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, অষ্টম দফায় শিবিরগুলো থেকে রোহিঙ্গাদের আরও একটি দল ভাসানচরের উদ্দেশ্যে ক্যাম্প ত্যাগ করেছে। সেখানে সাড়ে চারশ রোহিঙ্গা রয়েছে।

এদিকে গত বছরের ডিসেম্বর থেকে সপ্তম দফায় প্রায় ২০ হাজার রোহিঙ্গাকে সরকার ভাসানচরে পাঠায়। এ ছাড়া গত বছর মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুইসদের উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

নাহ ! সুইজারল্যান্ডও থামাতে পারলণা আর্জেন্টিনার জয়রথ। একে একে...

লামায় পাহাড়ধসে নিহত পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা তুলে দিলেন সাচিং প্রু জেরী

বান্দরবান সাম্প্রতিক সময়ে টানা পাঁচ দিনের বৃষ্টিপাতের কারনে জেলা...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের...

আরও পড়ুন

পেকুয়ায় বন্যাকবলিত মানুষের পাশে জরুরি ত্রাণ নিয়ে জেলা প্রশাসক আব্দুল মান্নান

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সরেজমিনে পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান।শনিবার (১১...

চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের বিশুদ্ধ পানি সরবরাহ

কক্সবাজার জেলায় চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে চকরিয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের...

চলাচলের পথ নিয়ে বিরোধ: মাতামুহুরীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়া পাড়া গ্রামে পারিবারিক চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে গুরুতর আহত চাচা আবুল...

টানা বর্ষণে চকরিয়ার বরইতলীতে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল দুইজনের

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধসে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ...