রবিবার, ১২ জুলাই ২০২৬

সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগি ও চালের দাম

চট্টগ্রামের বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগি ও চালের দাম। কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। দুই সপ্তাহে বয়লার মুরগির দাম কেজিতে বাড়েছে ১৫ টাকা। এদিকে সপ্তাহে ৪ থেকে ৫ টাকা বেড়েছে সব ধরনের চালের দাম।

শুক্রবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬৫-১৭০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৬০-১৬৫ টাকা। আর দুই সপ্তাহ আগে ছিল ১৫০-১৫৫ টাকা। আর সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৭০-২৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২৫০-২৭০ টাকা।

সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে ফার্মের মুরগির ডিমের দাম। গত সপ্তাহের মতো ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০০ টাকায় পাওয়া যাচ্ছে।

সেই সঙ্গে অপরিবর্তিত রয়েছে পেঁয়াজের দাম। গত সপ্তাহের মতো পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা। তবে বাজারে নতুন আসা দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা।

কমেছে আলুর দামও। গত সপ্তাহে ৪০ টাকা কেজি বিক্রি হওয়া নতুন আলু এখন ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। পুরাতন আলুর কেজি বিক্রি হচ্ছে ২৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০ টাকা।

সবজির বাজার ঘুরে দেখা গেছে, পুরাতন শিমের কেজি গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা। আর বাজারে নতুন আসা লম্বা ও বিচি শিমের কেজি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা। আগের মতো গাজরের কেজি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা। বরবটির কেজি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা। ফুলকপির পিস ৩০-৪০ টাকা এবং বাঁধাকপির পিস ৩০-৪০ টাকা বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে এ সবজিগুলোর দাম অপরিবর্তিত রয়েছে।

সপ্তাহের ব্যবধানে দাম অপরিবর্তিত থাকার তালিকায় থাকা অন্য সবজির মধ্যে মুলার কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, শাল গমের (ওল কপি) কেজি ৩০-৪০ টাকা, লাল শাকের আঁটি ১০-১৫ টাকা, মুলা শাকের আঁটি ১০-১৫ টাক বিক্রি হচ্ছে। আর পালন শাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা।

মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে কাতল মাছ। শিং ও টাকি মাছের কেজি বিক্রি হচ্ছে ২৫০-৩৫০ টাকা। শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকা। তেলাপিয়া ও পাঙাস মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকা। সপ্তাহের ব্যবধানে এ মাছগুলোর দাম অপরিবর্তিত রয়েছে।

এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১০০০-১২০০ টাকা। ছোট ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা। নলা মাছ বিক্রি হচ্ছে ১৭০-২০০ টাকা কেজি। চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে এসব মাছের দামও পরিবর্তন আসেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত...

সুইসদের উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

নাহ ! সুইজারল্যান্ডও থামাতে পারলণা আর্জেন্টিনার জয়রথ। একে একে...

লামায় পাহাড়ধসে নিহত পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা তুলে দিলেন সাচিং প্রু জেরী

বান্দরবান সাম্প্রতিক সময়ে টানা পাঁচ দিনের বৃষ্টিপাতের কারনে জেলা...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ...

আরও পড়ুন

চট্টগ্রামে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা আক্তারকে গ্রেপ্তার হয়েছে। হাসিনা আক্তার নগরীর কাজীর দেউড়ি ব্যাটারি গলির এলাকার মো. বেলাল...

লামায় পাহাড়ধসে নিহত পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা তুলে দিলেন সাচিং প্রু জেরী

বান্দরবান সাম্প্রতিক সময়ে টানা পাঁচ দিনের বৃষ্টিপাতের কারনে জেলা সদর সহ উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। টানা বৃষ্টিপাতে জেলার লামা...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের ঝুঁকিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানের সীমান্ত উপজেলা আলীকদম। মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র...