রবিবার, ১২ জুলাই ২০২৬

যেভাবে ব্যবহার করবেন ফাইভ জি

ফাইভ-জি নেটওয়ার্ক পরীক্ষামূলক চালুর মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আরও একধাপ অগ্রগতি হলো। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ১২ ডিসেম্বর রাতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ফাইভ-জি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এই ঘটনার মধ্য দিয়ে ‘ডিজিটাল বাংলাদেশ দিবসে’ ফাইভ-জি যুগে প্রবেশ করেছে বাংলাদেশ।

ফাইভ-জি উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিগগিরই বাণিজ্যিকভাবে সারাদেশে ফাইভ-জি সেবা চালু করা হবে।

প্রাথমিকভাবে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন নেটওয়ার্ক টেলিটক সীমিত পরিসরে দেশের ছয়টি স্থানে চালু করা হয়েছে ফাইভ-জি নেটওয়ার্ক। ২০২২ সালে দেশের ২০০ জায়গায় ফাইভ-জি চালু করবে টেলিটক।

তবে পরীক্ষামূলক ফাইভ-জি চালু হলেও টেলিটকের সব ব্যবহারকারী প্রাথমিকভাবে তা ব্যবহার করতে পারছেন না। যেসব এলাকায় ফাইভ-জি চালু করা হয়েছে এবং যারা টেলিটক সিম ব্যবহার করেন তারা সেসব জায়গায় গিয়ে এই সেবা নিতে পারবেন।

জানা গেছে, রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমন্ডি ৩২, বাংলাদেশ সচিবালয়, মানিক মিয়া অ্যাভিনিউ (সংসদ ভবন এলাকা) এবং ঢাকার বাইরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও টুঙ্গিপাড়ায় ফাইভ-জি চালু করা হয়েছে।

টেলিটক সূত্রে জানা গেছে, পাবলিক প্লেসে ফাইভ-জি এক্সপেরিয়েন্স করা যাবে। এ জন্য আলাদা করে ফাইভ-জি সিম প্রয়োজন হবে না। টেলিটকের ফোর-জি সিম দিয়েই ফাইভ-জি ব্যবহার করা সম্ভব। তবে স্মার্টফোনটি অবশ্যই ফাইভ-জি সাপোর্টেড হতে হবে।

উদ্বোধন অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশ প্রযুক্তি গ্রহণে আর কখনও পিছিয়ে থাকবে না। যখন যে প্রযুক্তি আসবে, সবার আগে বাংলাদেশ সেই প্রযুক্তি গ্রহণ করবে। ফাইভ-জিতে বাংলাদেশ খুব বেশি দেরি করেনি। ২০১৮ সালে দেশে ফাইভ-জির টেস্ট অপারেশন চালানো হয়। সেই সফল পরীক্ষার ফলই আজকের দিনটি। আগামী মার্চ মাসে মালয়েশিয়া ফাইভ-জি চালু করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত...

সুইসদের উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

নাহ ! সুইজারল্যান্ডও থামাতে পারলণা আর্জেন্টিনার জয়রথ। একে একে...

লামায় পাহাড়ধসে নিহত পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা তুলে দিলেন সাচিং প্রু জেরী

বান্দরবান সাম্প্রতিক সময়ে টানা পাঁচ দিনের বৃষ্টিপাতের কারনে জেলা...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ...

আরও পড়ুন

লামায় পাহাড়ধসে নিহত পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা তুলে দিলেন সাচিং প্রু জেরী

বান্দরবান সাম্প্রতিক সময়ে টানা পাঁচ দিনের বৃষ্টিপাতের কারনে জেলা সদর সহ উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। টানা বৃষ্টিপাতে জেলার লামা...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের ঝুঁকিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানের সীমান্ত উপজেলা আলীকদম। মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের চরখিজিরপুর টেক্সঘর এলাকার মোল্লার বাপেরবাড়ির...