রবিবার, ১২ জুলাই ২০২৬

ঢাকা ছাড়লেন ভারতের রাষ্ট্রপতি

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন তাকে বিদায়ী অভ্যর্থনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঢাকা ত্যাগের আগে শুক্রবার সকালে তিনি ঢাকার রমনায় কালীমন্দিরের সদ্য সংস্কার করা অংশের উদ্বোধন করেন এবং মন্দিরটি পরিদর্শন করেন।

বিজয়ের অর্ধশতবর্ষ, মুজিববর্ষ উদযাপনে বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণে বুধবার ঢাকা সফরে আসেন ভারতের রাষ্ট্রপতি।

রাষ্ট্রীয় এ সফরে ভারতের ফার্স্টলেডি এবং রাষ্ট্রপতির কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী, একজন সংসদ সদস্য, পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা তার সঙ্গী হিসেবে ছিলেন।

সফরকালে ভারতের রাষ্ট্রপতি ১৬ ডিসেম্বর সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে অংশ নেন ও বিকালে জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে অংশ নেন এবং বক্তব্য দেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর...

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন দক্ষ সংসদীয় ব্যক্তিত্বকে হারালো: প্রধানমন্ত্রী

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা...

পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা,...

চট্টগ্রামে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত...

সুইসদের উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

নাহ ! সুইজারল্যান্ডও থামাতে পারলণা আর্জেন্টিনার জয়রথ। একে একে...

লামায় পাহাড়ধসে নিহত পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা তুলে দিলেন সাচিং প্রু জেরী

বান্দরবান সাম্প্রতিক সময়ে টানা পাঁচ দিনের বৃষ্টিপাতের কারনে জেলা...

আরও পড়ুন

পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে...

চট্টগ্রামে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা আক্তারকে গ্রেপ্তার হয়েছে। হাসিনা আক্তার নগরীর কাজীর দেউড়ি ব্যাটারি গলির এলাকার মো. বেলাল...

সুইসদের উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

নাহ ! সুইজারল্যান্ডও থামাতে পারলণা আর্জেন্টিনার জয়রথ। একে একে সব বাধা অতিক্রম করে বর্তমান চ্যাম্পিয়নরা জায়গা করে নিল বিশ্বকাপের সেমিফাইনালে। যেখানে তাদের জন্য অপেক্ষা...

লামায় পাহাড়ধসে নিহত পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা তুলে দিলেন সাচিং প্রু জেরী

বান্দরবান সাম্প্রতিক সময়ে টানা পাঁচ দিনের বৃষ্টিপাতের কারনে জেলা সদর সহ উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। টানা বৃষ্টিপাতে জেলার লামা...