সোমবার, ১৩ জুলাই ২০২৬

‘মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিলেন বলেই স্বাধীন ভূখণ্ড পেয়েছি’

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান বলেছেন, স্বাধীনতাবিরোধীরা এখনও তৎপর। তাই আমাদের সতর্ক থাকতে হবে। বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিলেন বলেই আজ এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের শেখ রাসেল চত্বরে মহান স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনাদের দেখে আমরা অনুপ্রাণিত হই। আপনারা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আপনাদের দেখে আমরা উজ্জীবিত হই। এ আয়োজনের মধ্য দিয়ে আপনাদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।

সভাপতির বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ভিশন ৪১ বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করতে হবে। সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি বাংলাদেশে যাতে ক্ষমতায় না আসতে পারে সেজন্য আপনাদের কঠোর ভূমিকা রাখতে হবে। তারা আবারও মাথাচাড়া দেওয়ার অপচেষ্টায় লিপ্ত। আপনাদের যে যুদ্ধ, সেটি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে চলমান রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের ডিআইজি মো. আনোয়ার হোসেন, পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পুলিশ সুপার রশিদুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রামের ভারপ্রাপ্ত কমান্ডার এ কে এম সরোয়ার কামাল।

এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্ধি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায়...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

আলীকদমে বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায়...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে।...

আরও পড়ুন

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্ধি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায় সেই লক্ষ্যে বারৈয়াঢালা ও সৈয়দপুর ইউনিয়নে গত একসপ্তাহের টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড (বান্দরবান রিজিয়ন)।গত...

আলীকদমে বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ গোদা লগ কাঠসহ একটি মালবাহী ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে...