সোমবার, ১৩ জুলাই ২০২৬

বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে চট্টগ্রামের ট্রাফিক নির্দেশনা

বিজয় দিবস উদযাপন ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়াম ও প্যারেড গ্রাউন্ডে দুই দিনব্যাপী অনুষ্ঠান চলবে।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিটি করপোরেশন এসব অনুষ্ঠানের আয়োজন করেছে। এ ছাড়া ১৭ ডিসেম্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উন্মুক্ত কনসার্ট। এসব অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগ আশপাশের সড়কে যান চলাচলের বিষয়ে নির্দেশনা জারি করেছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

ট্রাফিক নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর সকাল ৭টা হতে এম এ আজিজ স্টেডিয়াম কেন্দ্রিক ইস্পাহানি মোড় থেকে কাজির দেউরী, সিআরবি কাঠের বাংলো থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আটমার্সিং থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং নেভাল ক্রসিং থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

অনুষ্ঠানে আসা যানবাহন ইস্পাহানি মোড়, কাজির দেউরি, নেভাল ক্রসিং মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবে। পরবর্তীতে প্রধান পার্কিংস্থান হিসেবে জামিয়াতুল ফালাহ্ মসজিদ মাঠ ও পলোগ্রাউন্ড মাঠে পার্কিং করবে।

এ ছাড়াও অবশিষ্ট যানবাহন সিআরবি সড়কে পার্কিং করতে পারবে। পরের দিন ১৭ ডিসেম্বর সুবর্ণজয়ন্তী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে উন্মুক্ত কনসার্ট চলাকালে বিকেল ৩টা থেকে এই নির্দেশনা কার্যকর থাকবে।

এ ছাড়া ১৬ ডিসেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে চকবাজার প্যারেড গ্রাউন্ডে মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান ও শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

১৬ তারিখ সকাল ৭টা হতে গুলজার মোড় থেকে গণি বেকারি এবং প্যারেড কর্নারের উত্তর ও পূর্ব পাশের মোড়ে যান চলাচল বন্ধ থাকবে। অনুষ্ঠানে আসা যানবাহন সরকারি মহসীন কলেজ মাঠে পার্কিং করা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী...

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায়...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

আলীকদমে বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায়...

আরও পড়ুন

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায় সেই লক্ষ্যে বারৈয়াঢালা ও সৈয়দপুর ইউনিয়নে গত একসপ্তাহের টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড (বান্দরবান রিজিয়ন)।গত...

আলীকদমে বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ গোদা লগ কাঠসহ একটি মালবাহী ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে...