সোমবার, ১৩ জুলাই ২০২৬

শিকলবাহায় চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের ইশতেহার ঘোষণা

স্টাফ রিপোর্টার :

কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম ।

রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শিকলবাহায় নাগরিক কমিটির আয়োজিত অনুষ্ঠানে ৭ দফা সম্বলিত নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এ বর্তমান চেয়ারম্যান ।

নাগরিক কমিটির চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগরিক কমিটির উপদেষ্টা আবদুস সত্তার রনি।

এই ৭ দফা ইশতেহারে যা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি তুলে ধরা হল, বিশুদ্ধ পানীয় জলের অভাব মিটানোর জন্য আরো গভীর নলকূপ স্থাপন এবং কালারপোল স্কুলের সামনে অবস্থিত ওয়াসার লাইন থেকে সংযোগ নিয়ে পাইপ লাইনের মাধ্যমে ঘরে ঘরে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।

জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের জন্য আরো নতুন নতুন ছোট বড় নালা নির্মাণ করা হবে। শিকলবাহা ইউনিয়নে শিক্ষার হার বৃদ্ধি ও কর্মসংস্হান সৃষ্টিতে ভূমি দাতা সাপেক্ষে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক লাইব্রেরি নির্মাণসহ চেয়ারম্যান শিক্ষা বৃত্তি চালু করা হবে।

নাগরিক কমিটির সদস্য সচিব মো. ইমতিয়াজ উদ্দিনের সঞ্চলনায় এ সময় মহিউদ্দিন মুরাদ, লুৎফর রহমান শাহাজান,দোস্ত আহমদ, হাজী মো. আজাদ, মাহমুদুল হক,আহমদ মিয়া সরদার , মোজাম্মেল হক, হাজী জামাল আহমেদ, এডভোকেট গিয়াস উদ্দিন পারভেজ, মো. ইকবাল সহ নাগরিক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইশতেহারে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, গত মেয়াদে তিনি চেয়ারম্যান হিসেবে শিকলবাহা ইউনিয়নের অবকাঠামোসহ ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। এবার নির্বাচিত হলে অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার করেন তিনি।

এছাড়া শিকলবাহা ইউনিয়নকে পরিচ্ছন্ন ও আধুনিক করে গড়ে তোলার অঙ্গীকার করেন জাহাঙ্গীর আলম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

বাঁশখালীতে ৪শ’ পরিবারকে ত্রাণ দিলো বন্ধন লায়ন্স ক্লাব

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় দূর্ভোগে থাকা ৪শ পরিবারকে ত্রাণ সামগ্রী...

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী...

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায়...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি...

আরও পড়ুন

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষে পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তরের...

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী আবহাওয়ার কারনে আটকে পড়া ৪ পর্যটককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে বিজিবি।বিজিবি বান্দরবান সেক্টর...

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায় সেই লক্ষ্যে বারৈয়াঢালা ও সৈয়দপুর ইউনিয়নে গত একসপ্তাহের টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...