বুধবার, ১৫ জুলাই ২০২৬

বাদাম নিয়ে নতুন গান গাইলেন সেই বিক্রেতা

বিনোদন ডেস্ক :

বাদাম নিয়ে নতুন গান গাইলেন সেই বিক্রেতা
কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ায় ভুবন বাদ্যকরের নাম এখন আর কারও অজানা নয়। দিন কয়েক আগেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। অভিযোগ করেছেন তার গাওয়া গানের মাধ্যমে অনলাইনে লাখ লাখ টাকা আয় করছেন ইউটিউবাররা। কিন্তু সেই গানের কপিরাইটের কোনো টাকা তিনি পাচ্ছেন না। এরপরই বীরভূমের দুবরাজপুরে ভুবন বাদ্যকরের বাড়িতে যান ভারতীয় ইউটিউবার স্যান্ডি সাহা। তার হাত ধরে এবার বাদাম নিয়ে দ্বিতীয় গান গাইলেন ভুবন বাদ্যকর।

‘বাদাম বাদাম, দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’। এ গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনকি সারা বিশ্বে কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এ গানের ভিডিও। এখন ফেসবুক, ইউটিউব, রিলসে চোখ রাখলেই বেজে উঠছে এ গান। কিন্তু যে মানুষটি এ গান করেছেন তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা। তার নাম ভুবন বাদ্যকর। ভারতের বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি।

ভুবন দাবি ছিল, তার গান ইতোমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইউটিউবের মাধ্যমে এ গান গেয়ে অনেকে টাকা রোজগার করছেন, কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না। তিনি জানান, তার গান ভাইরাল হওয়ায় প্রচুর মানুষ প্রত্যেকদিন বাড়িতে ভিড় করছেন। সবাই তার গানের ভিডিও রেকর্ডিং করছেন। সেগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে টাকাও আয় করছেন, কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না। গানের কপিরাইট হওয়া উচিত তার নামে। তাই তার দাবি, পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত করুক এবং তার প্রাপ্য টাকাটুকু তাকে পেতে সাহায্য করুক।

সোমবার সোশ্যাল মিডিয়া নিজের পেজে স্যান্ডি সাহা শেয়ার করেন বাদাম নিয়ে ভুবন বাদ্যকরের নতুন গান ‘আমি বাদাম বেচে খাই’। স্যান্ডি সবাইকে অনুরোধ করেছেন, আগের গানের মতোই এ গান ভাইরাল করুন এবং এবার যেন কপিরাইটের টাকা পান ভুবন বাদ্যকর। স্যান্ডির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নেটিজেনরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি...

দুর্যোগমুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দেশের...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...