বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ভোটারদের বিরানী দেওয়ার অভিযোগে প্রার্থীকে জরিমানা

প্রশান্ত দে, আলীকদম প্রতিনিধি

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত সময়সূচী অনুযায়ী ৩য় ধাপে আজ ২৮ নভেম্বর বান্দরবানের আলীকদম উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

নির্বাচন উপলক্ষ্যে গতকাল শনিবার বিকাল থেকেই উপজেলা সদর ও আশেপাশে আইন-শৃঙ্খলার দায়িত্বে র‌্যাব, বিজিবি ও পুলিশ রয়েছে।

চেয়ারম্যান পদে ১নং আলীকদম, ২নং চৈক্ষ্যং, ৩নং নয়াপাড়া ও ৪নং কুরুকপাতা ইউনিয়নে সরকার দলীয় নৌকা প্রতীকের পাশাপাশি ৩টি ইউনিয়নে আ.লীগ বিদ্রোহী প্রার্থী রয়েছে।

চৈক্ষ্যং ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন জয়নাল আবেদীন। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে আলীকদম উপজেলার কয়েকটি ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে শান্তিপূর্ণভাবে ভোট চলছে।

নয়াপাড়া ইউনিয়নের বাবু পাড়া সরকারি প্রাথমিক কেন্দ্র ও কলারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে এসে দেখা যায় কোন গোলযোগ ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণের চিত্র চলছে।

নিবার্চন অফিস থেকে জানা গেছে, ৪টি ইউনিয়নে ৪ জন আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে থাকলেও এতে বিদ্রোহী ও স্বতন্ত্র মিলে মোট চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৯ জন।

চার ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১১২ জন ও সংরক্ষীত নারী পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সূত্র জানায়, চার ইউনিয়নে ভোটার সংখ্যা ৩০ হাজার ৭৭৮ জন। এরমধ্যে ১নং আলীকদম ইউনিয়নে ১০৮৬০ জন, ২ নং চৈক্ষ্যং ইউনিয়নে ৮৬৬২ জন, ৩নং নয়াপড়া ইউনিয়নে ৫৪৪৯ জন ও ৪ নং কুরুকপাতা ইউনিয়নে ৫৮০৭ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৩৬ টি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচন অবাধ ও সুস্থভাবে পরিচালনা করার জন্য কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা রয়েছে। অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় ভোটারদের সাথে আলাপকালে জানা গেছে, আলীকদম, নয়াপাড়া ও কুরুকপাতায় আ.লীগ সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তবে চৈক্ষ্যং ইউপিতে বিএনপি নেতা জয়নাল আবেদীন আ.লীগ প্রার্থীরা চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে।

সর্বশেষ খবরে জানা গেছে, আলীকদম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রার্থী আব্দুল মতিন ভোটকেন্দ্রের পাশে ভোটারদের ডেকে ডেকে বিরানীর পেকেট বিতরণ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্টেট কাজী আতিকুর রহমান সংশ্রিষ্ট প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রত্যাশী সব সময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে: সাংসদ আবু সুফিয়ান

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় প্রত্যাশী’র সহযোগিতায় আজ ১৬ জুলাই...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর...

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায়...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর...

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের...

মহেশখালীর চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

কক্সবাজার জেলার মহেশখালী থানার চাঞ্চল্যকর রহমত উল্লাহ হত্যা মামলার...

আরও পড়ুন

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার সময় বান্দরবান জেলা প্রশাসকের...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে...

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান ‎ বাঘাইছড়ি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...