বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জেনে নিন সবচেয়ে সহজ ও নিরাপদ ব্যায়াম কোনগুলো

ফিচার ডেস্ক :

সুস্থ থাকতে দু’টি বিষয় মেনে চলতেই হবে। একটি হলো সঠিক খাবার আরেকটি হলো ব্যায়াম। স্বাস্থ্যকর খাবারের বিষয়টি নিশ্চিত করা গেলেও অনেকেই এই ব্যায়াম নিয়ে সন্দিহান থাকেন। যারা অতোটা স্বাস্থ্যসচেতন ছিলেন না, তারা একটু বেশিই দ্বিধান্বিত থাকেন। ঠিক কোন ধরনের ব্যায়াম করলে উপকার মিলবে, কোনটি বেশি সহজ- এসব ভাবনা এসে জুড়ে বসে।

কিন্তু ব্যায়ামের জন্য সবার আগে শরীরকে প্রস্তুত করতে হবে। শরীর প্রস্তুত না করেই যদি ব্যায়াম শুরু করে দেন তাহলে লাভের চেয়ে ক্ষতিই হবে বেশি। তাই এমন ব্যায়াম বেছে নিন যাতে আপনি থাকবেন নিরাপদ। নতুন রুটিনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য শরীরকে সময় দিতে হবে। জেনে নিন কোন ব্যায়ামগুলো আপনার জন্য সবচেয়ে নিরাপদ ও উপকারী-

হাঁটার উপকারিতা সম্পর্কে জানেন নিশ্চয়ই। প্রতিদিন দরকারে যতটুকু হাঁটাহাঁটি করা হয় তার পাশাপাশি আলাদা কিছু সময় ধরেও হাঁটতে হবে। ব্যায়ামের শুরুটা হাঁটা দিয়েই করুন। হাঁটার পাশাপাশি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যোগ করুন ধীরে ধীরে। হাঁটার গবিবেগও বাড়ান আস্তে আস্তে।

সাঁতার শেখার সুযোগ হয় না অনেকের। অনেকের আবার জানা থাকলেও সাঁতার কাটার মতো সুযোগ নেই। তবে সাঁতার শেখা যায় যেকোনো বয়সেই। আর এটি আপনার শরীরের জন্য ভীষণ উপকারী। নিয়মিত সাঁতার কাটতে পারলে ফুসফুস শক্তিশালী হয়ে উঠবে।

চরম অস্থিরতায়ও মাথা ঠান্ডা রেখে কাজ করার উপায় খুঁজছেন? নিয়মিত যোগ ব্যায়াম করুন। এটি আমাদের শরীর ও মনের জন্য কতটা উপকারী তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বর্তমানে স্বাস্থ্যসচেতন মানুষ মাত্রই যোগ ব্যায়ামে ঝুঁকছেন। আপনিও তাই শুরু করতে পারেন এই সহজ ও নিরাপদ ব্যায়াম।

খেলার প্রতি ঝোঁক আছে? ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন? তাহলে এর জন্য একজন সঙ্গী জুটিয়ে নিন যিনি আপনার সঙ্গে নিয়মিত ব্যাডমিন্টন খেলবেন। তাতে করে আপনার দু’জনেই সমান উপকৃত হবেন। কারণ ব্যাডমিন্টন যে অন্যতম উপকারী ব্যায়াম!

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবায় মিলল শিশুর লাশ

চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর পরিত্যক্ত একটি...

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক...

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় মেজর (অব.) মো....

আমাদের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে...

প্রত্যাশী সব সময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে: সাংসদ আবু সুফিয়ান

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় প্রত্যাশী’র সহযোগিতায় আজ ১৬ জুলাই...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...