শনিবার, ১৮ জুলাই ২০২৬

ইউপি নির্বাচনকে ঘিরে কর্ণফুলীতে উৎসবের আমেজ

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের কর্ণফুলীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চতুর্থ দফায় ৪টি ইউনিয়নে এখন চলছে উৎসবের আমেজ। সমর্থন আদায়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এ আমেজ এখন হাটবাজারসহ গ্রামে-গঞ্জে। আর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানালেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। চতুর্থ ধাপে কর্ণফুলী উপজেলার শিকলবাহা,জুলধা,চরলক্ষ্যা, বড়উঠানসহ ৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে মামলা জটিলতার কারণে চরপাথরঘাটা ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। অন্যদিকে ৪ ইউনিয়নের প্রার্থীদের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে এলাকার প্রতিটি অলিগলি।

পাশাপাশি, দিনরাত গণসংযোগে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। চেয়ারম্যান পদে দলীয় নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের প্রার্থীরা। তবে কারচুপিসহ ক্ষমতাসীনদের প্রভাব বিস্তারের আশঙ্কা বিএনপির ও স্বতন্ত্র প্রার্থীদের।

ভোটাররা বলছেন, প্রতিশ্রুতি নয় প্রার্থীদের অতীত কর্মকাণ্ডকে বিশ্লেষণ করেই ভোট দিবেন তারা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল শুক্কুর জানালেন, নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৪ ইউনিয়নের চেয়ারম্যান পদে ১২ জন। সংরক্ষিত পদে ৪২ জন। সাধারণ পদে ১৮৬ জন। মোট ২৪০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মহিউদ্দিন...

এনবিআরের সার্ভার হ্যাক করে মদ ও সিগারেটের চালান খালাসচেষ্টা, বিমান বন্দরে যুবক গ্রেপ্তার

কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ...

সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেল সহস্রাধিক মানুষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উত্তর রামপুর...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায়...

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই সিএনজি; চালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে একটি...

চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে...

আরও পড়ুন

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মহিউদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৭ জুলাই) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে উপজেলার খাগরিয়া...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা রুজুর মাত্র চার ঘণ্টার মধ্যে এজাহারনামীয় সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত নিরাপত্তাকর্মীর নাম আবু...

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই সিএনজি; চালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায়...

চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শুক্রবার (১৭ জুলাই ) তিনি বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং...