রবিবার, ১৯ জুলাই ২০২৬

রাঙামাটিতে ভূমিকম্পে নির্মাণাধীন সেতু ও মসজিদে ফাটল

রাঙামাটি শহরে ভূমিকম্পে ঝুলুক্যা পাহাড়ের নির্মাণাধীন সংযোগ সেতুর জোড়ায় এবং তৃতীয় তলাবিশিষ্ট মসজিদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।

একইসঙ্গে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ও ঘুমন্ত অবস্থায় মাথায় বোতল পড়ে তিনজন আহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে কয়েকটি ট্রান্সফরমারের ফিউজ চলে যাওয়ায় শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

ঝুলুক্যা পাহাড় এলাকার স্থানীয়রা জানান, শুক্রবার ফজরের নামাজ আদায় করার সময় ভূমিকম্পে হঠাৎ মসজিদটি কেপে ওঠে। নামাজ শেষে বের হয়ে দেখা যায় মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল। মসজিদে ফাটল দেখা দেওয়ায় ঝুঁকি নিয়ে জুমার নামাজ আদায় নিয়ে সংশয় দেখা দেয়।

একই সঙ্গে শহরের সাথে পুরানপাড়া ও ঝুলুক্যা পাহাড়ের ওয়াই আকৃতির নির্মাণাধীন সেতুর দুই গার্ডারের সংযোগ স্থলে হালকা ফাটল দেখা গেছে।

ভোরে ভূমিকম্পের কম্পন অনুভব করে শহরের কলেজ গেইট এলাকায় একটি বহুতল ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে দুইজন ও বনরুপা এলাকায় ঘুমন্ত অবস্থায় মাথায় বোতল পড়ে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ছাড়াও শহরের বিভিন্ন স্থানে ভূমিকম্পের ফলে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের ট্রান্সফরমারের ফিউজ চলে যাওয়ায় রিজার্ভ বাজারের কিছু কিছুসহ শহরের বিভিন্ন অংশে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপসরকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম জানান, মসজিদ ও সেতু দুটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করেছে।

ভূমিকম্পে মসজিদটির দেয়ালে ফাটল দেখার কথা স্বীকার করে বলেন, নামাজ আদায়ে কোনো সমস্যা হবে না। যে ফাটল দেখা দিয়েছে তা সংস্কারের জন্য উদ্যোগ করা হবে। একই সাথে সেতুর দুই গাডারের অংশে এক্সপানশন জয়েন্ট রাখা হয়। এটি ফাটল না। এতে ঝুঁকির কোনো শঙ্কা নেই।

রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিন জানান, ভূমিকম্পে শহরের বিভিন্ন ট্রান্সফরমারের ফিউজ চলে যাওয়ায় কিছু কিছু জায়গায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলেও তা দুপুরের আগেই ফিউজ লাগিয়ে বিদ্যুৎ ব্যবস্থা পুনরায় সচল করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতের ডিউটি শেষে বিশ্রাম নিতে গিয়ে আর জেগে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে শোয়াইব হোসাইন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী...

কাপ্তাই বাঁধের জলকপাট খুলে প্রতি সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি

বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বেড়ে যাওয়ার কারণে  রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন...