সোমবার, ২৯ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর ক‌রোনা তহ‌বি‌লে ওয়ালটনের ৩ কো‌টি টাকা অনুদান

প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিলে তিন কোটি টাকার আর্থিক অনুদান দিয়েছে দে‌শের শীর্ষ স্থানীয় উৎপাদন প্রতিষ্ঠান ওয়ালটন। গত বছরও করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছিল বাংলাদেশের শীর্ষ এ ব্র্যান্ড।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সহায়তা চেক হস্তান্তর করে ওয়ালটনের এম‌ডি গোলাম মু‌র্শেদ। এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস এ চেক গ্রহণ করেন।
ওয়ালটনের পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে তিন কোটি টাকার চেক হস্তান্তর করেন ওয়ালটন হাই-টেক ইন্ডস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী ও ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর জাহিদুল ইসলাম।

করোনা মোকাবিলাসহ বিভিন্ন আর্থ-সামাজিক কর্মকাণ্ডে ওয়ালটনের অবদানে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।

তিনি প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দেওয়ায় ওয়ালটনকে ধন্যবাদ জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে...

আরও পড়ুন

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের একটি পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।রবিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে প্রবেশমুখে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনায় এলাকায়...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়িত্বরত নিরাপত্তাকর্মী মো. আইয়ুব...

লোহাগাড়ায় গোখরা সাপের কামড়ে ওঝার ঝাড়ফুঁক, প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের লোহাগাড়ায় গোখরা সাপের কামড়ে মো. সোহান উদ্দিন সোহান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।রোববার (২৮ জুন) সকাল ৮টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...