রবিবার, ১৬ আগস্ট ২০২৬

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত
চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি – টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ।

আজ রবিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৫৫ রানে এফএমসি স্পোর্টসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টসে জিতে ব্যাট করতে নামা সিটি কর্পোরেশন একাদশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে মুনতাসীর করেন সর্বোচ্চ ৫৩ রান। এছাড়া রতন দাশ ১৮ বলে ৬টি ছক্কার সাহায্যে ৪২ রান করে অপরাজিত থাকেন।

অন্যান্যের মধ্যে তানজির ২৪, তালহা ২৬ এবং রিফাত ১১ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। এফএমসি স্পোর্টসের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন শহীদ এবং জেমু।

জবাবে ব্যাট করতে নামা এফএমসি স্পোর্টস ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রাজা ২৫, তাপসিফ ৩১, ইফতি ১৪, নাজমুল ১৫ কামরুল ৩১ রান করে অপরাজিত থাকেন। সিটি কর্পোরেশন একাদশের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন মুনতাসীর এবং সাজ্জাদ। বিজয়ী দলের মুনতাসীর ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

এছাড়া টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় এফএমসির কাজী কামরুল ইসলাম, সেরা ব্যাটসম্যান এফএমসির নাজমুল, সেরা বোলার নির্বাচিত হন সিটি কর্পোরেশনের মোঃ খোরশেদ আলম। এছাড়া সুশৃঙ্খল দলের পুরষ্কার পেয়েছে চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থা।

খেলা শেষে টুর্ণামেন্টের আয়োজক সিজেকেএস কাউন্সিলর আবুল হাসেম বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য বিপ্লব দে পার্থের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক সিরাজ উদ্দিন মোঃ আলমগীর, সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী, সহ-সভাপতি আমিনুল ইসলাম,সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান ফরিদ আহমেদ, ক্রিকেটর টুর্ণামেন্ট উপ কমিটির আহবায়ক আবদুল হান্নান আকবর ও সদস্য সচিব আবু সামা বিপ্লব, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী গেজেটভুক্ত জুলাই যোদ্ধা মোহাম্মদ আব্দুল্লাহ আল সাহেদ, মোহাম্মদ রাকিবুল ইসলাম, জাহিদ হাসান মোস্তফা, রিয়াদ সুলতানা নূরি, তানভীর হোসেন, মোহাম্মদ মারুফ, মোহাম্মদ আবু রায়হান উদ্দীন, রাজেশ চন্দ্র দাস রাজু, তানভীর হোসেন,সিজেকেএস কাউন্সিলর প্রবীর ঘোষ, এস এম ইকবাল মোরশেদ, এম এ মুসা বাবলু, মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, ওয়াসিম কামাল রাজা, সোহেল আহমেদ,আইনুল কবির জিতু, মাহবুবুল আলম, আক্তারুজ্জামান আসাদুজ্জামান, মোঃ জাহেদ হোসেন, জাফর ইকবাল, মোঃ মনসুর আলম, মোঃ সাইফুল্লাহ চৌধুরী সহ কর্মর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...