মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকস ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকস ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা আজ ২২ জুন সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালের সভাকক্ষে দুপুর ২ টায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও মেট্রোপলিটন হাসপাতাল এর লিমিটেডের চেয়ারম্যান ডাঃ এ.কে.এম. ফজলুল হক।

উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ এ.টি.এম. রেজাউল করিম, অর্থ সম্পাদক ও ডাঃ মোহাম্মদ ইউসুফ ‌। সহ-সভাপতি ও এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস. এম. লোকমান কবির, সেভরন ক্লিনিক্যাল ল্যাবের ম্যানেজার পুলক পারিয়াল, ন্যাশনাল হাসপাতালের হসপিটাল ডাইরেক্টর ডাঃ আনোয়ার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী, সাজিনাজ হাসপাতালের পরিচালক হাসান মাহমুদ চৌধুরী, আল-আমিন হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ ইউসুফ চৌধুরী, সিএসসিআর হাসপাতাল লিমিটেডের পরিচালক মোঃ আজিজুর রহিম, সিএসটিসি হাসপাতালের রাজিব দে, রয়েল হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ জাহিদুল আলম, পিপলস হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সুভাস কুমার সূত্রধর, সংগঠনের অফিস সম্পাদক ও পিয়ারলেস ডায়াগনস্টিকের ম্যানেজিং ডিরেক্টর শহিদুল্লাহ আনসারি, সার্জিকেয়ার হাসপাতাল লিমিটেডের ডাঃ কে. এম. হোসান কাউসার, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার বেলাল হোসেন, বেস্ট ফিজিওথেরাপি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আকতার হোসেনসহ সংগঠনের সদস্যবৃন্দ।

সভায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারসমূহের কার্যক্রম আরও গতিশীল করা, রোগীবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ‍্যম ওকিছু অনলাইন প্ল‍্যাটফর্মে সাজিনাজ হাসপাতাল এবং চট্টগ্রামের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্বে কোন রকম দালিলিক প্রমান ছাড়া ভুল চিকিৎসা জনিত শিশু মৃত‍্যু শিরোনামে এক পাক্ষিক তথ‍্য প্রচার করা হচ্ছে।এতে করে চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসক সহ সংশ্লিষ্ট হাসপাতালের সুনাম ব‍্যাপক ভাবে ক্ষুন্ন হচ্ছে মর্মে সভায় আলোচনা করা হয়।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীদের আস্থা অর্জনে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে সমন্বয়, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, চিকিৎসক সমাজ এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...