শনিবার, ২২ আগস্ট ২০২৬

চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে পিতা-পুত্র নিহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষক ও তাঁর বাবা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী নতুন ব্রিজের (শাহ আমানত সেতু) প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের (ইনচার্জ) আবু সাঈদ বাকের এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক বিধান মল্লিক (৪৭) এবং তার পিতা দুর্গাপদ মল্লিক (৭৫)। তাদের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নতুন ব্রীজ থেকে মোটরসাইকেল যোগে বিধান মল্লিক এবং তার পিতা দুর্গাপদ মল্লিক গ্রামে যাচ্ছিল পতিমধ্যে নতুন ব্রীজের ১ম সিঁড়ি এলাকায় পৌঁছালে একটি পিক-আপ তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিতা দুর্গাপদ মল্লিকের মৃত্যু হয়।

পরে ছেলে স্কুল শিক্ষক বিধান মল্লিককে গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনিই মৃত্যুবরণ করেন।

কর্ণফুলী থানার উপ পরিদর্শক (এসআই) মাহিন সরওয়ার বলেন, দুর্ঘটনায় দুর্গাপদ মল্লিক নামে একজন ঘটনাস্থলেই মারা গেছেন, অন্যজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পাঠানো হয়।

এদিকে দুঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হলেও ঘটনার পরপরই ঘাতক পিকআপ চালক পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। দুর্ঘটনায় পিতা-পুত্র দুইজন নিহত হয়েছে।  আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, শাহ আমানত সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত বিধান মল্লিককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত পিকআপ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই পিকআপ চালক পালিয়ে যান।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...