বুধবার, ১৩ মে ২০২৬

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ (৪৮) নামে এক দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সকালে উপজেলার জোরারগঞ্জ বাজারের জোসনা ডেন্টাল কেয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দরবেশ আলী ভূঁইয়া বাড়ির মরহুম মাওলানা অলি আহম্মদের বড় ছেলে এবং মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফের বড় ভাই। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাংবাদিক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘জোরারগঞ্জ বাজারে জোসনা ডেন্টাল নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। আমার ভাইয়া অনেক সময় রাত হয়ে গেলে গাড়ি সঙ্কটের কারণে রাত্রীযাপন করেন। তিনি পরিবার নিয়ে শহরে বাসায় থাকতেন। সোমবার সকালে আমার ভাতিজা এসে বাইরে থেকে চেম্বারের দরজা বন্ধ পান। পরে দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন ভাইয়া নিচে পড়ে রয়েছে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।’ তিনি আরো জানান, চিকিৎসক প্রাথমিকভাবে জানিয়েছে ষ্ট্রক করে মারা যেতে পারে। ৩ মাস পূর্বে কাতারে আমার আরেক ভাই একটি কক্ষে দম বন্ধ হয়ে মারা যায়। সে ভাইয়ের শোক ভুলার আগে আরেক ভাই চলে গেল। মারা যাওয়া ভাইয়ারা দুই বোনকে বিয়ে করেছেন। উনারা বায়রা ভাইও। আমার দুই ভাবি বিধবা হলো, সন্তানেরা এতিম হয়ে গেল।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক মেহের নিগার মুনমন বলেন, ‘আজ সকালে রেজাউল করিম নামে একজনকে জরুরী বিভাগে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে আনার পূর্বে তিনি মারা গেছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে যাই। দন্ত চিকিৎসক রেজাউল করিমের মাথার পেছনে ও কপালের পাশে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে আমাদের কাছে স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। তাই মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে শতভাগ নিশ্চিত হওয়া যাবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

আরও পড়ুন

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান। চতুর্থ ইনিংসে কঠিন সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তারা। নাহিদ রানার গতি ঝড়ে ১৬৩ রানে...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...