শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

মোঃ মাছুম আকবরী আকাশ। চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

নগরীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে বেগুন, ঢেঁড়স ও পটোল প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। করলার দাম ৮০ থেকে ৯০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৬০ থেকে ৭০ টাকা এবং মিষ্টি কুমড়া ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আসা একাধিক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে জানান, “প্রতিদিনই দাম বাড়ছে। আয় অনুযায়ী খরচ সামলানো কঠিন হয়ে যাচ্ছে।”

এদিকে বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারেই দাম বেশি থাকায় এর প্রভাব পড়ছে খুচরা বাজারে। এছাড়া টানা বৃষ্টি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়াও দাম বৃদ্ধির অন্যতম কারণ।

বিশেষজ্ঞদের মতে, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, মধ্যস্বত্বভোগীদের আধিপত্য এবং মৌসুমি ঘাটতির কারণে বাজারে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সবজির বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...