সোমবার, ২৫ মে ২০২৬

শ্বশুর বাড়িযাওয়ার পথে রহস্যজনক মৃত্যু

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে এয়ার আহমদ (৪৫) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের ও ফেনী মডেল থানা পুলিশের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এয়ার আহমদ মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ পশ্চিম জোয়ার এলাকার আলী আকবর মাঝি বাড়ির গনি আহমদের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, গত ৩ এপ্রিল নিহত এয়ার আহমদ রাতে তার অসুস্থ স্ত্রীকে দেখতে  শ্বশুর বাড়ি ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের নেয়াজপুর যাচ্ছিলেন। এসময় রাত প্রায় ১১ টার সময়  শ্বশুর বাড়ির পাশে তার লাশ পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে গেলে জুরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরেরদিন ভোরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যু রহস্যজনক হওয়ায় গত ৭ এপ্রিল তার স্ত্রী বিবি খতিজা বাদি হয়ে ফেনী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে সোমবার (২৭ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের ও ফেনী মডেল থানা পুলিশের উপস্থিতিতে কাটাগাং কবরস্থান থেকে এয়ার আহমদের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিয়য়ে নিহতের স্ত্রী বিবি খতিজা বলেন, ‘আমার স্বামীকে নেয়াজপুর গ্রামের কামাল হোসেনসহ কয়েকজন পিটিয়ে হত্যা করেছে। প্রথমে আমি বিষয়টি বুঝতে পারিনি। ওরা (কামালসহ আসামীরা) আমাকে মামলা না করতে হুমকী দেয়ায় আমি লাশ দাফন করেছি। গত ৭ এপ্রিল কামালকে প্রধান আসামিকে করে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে ফেনী মডেল থানায় একটি (মামলা নং-১২) দায়ের করি। পুলিশ প্রধান আসামীকে কামালকে গ্রেপ্তার করেছে। আমরা আদালতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আবেদন করায় সোমবার বেলা ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়েছে।’

নিহতের জামাতা (মেয়ের জামাই) মো. ইউসুফ বলেন, আমার শ্বশুর একদম সহজ সরল মানুষ ছিলো। করেরহাট বাজারে টু-স্টার ডেকেরেশনের দোকানে কাজ করতেন। তাকে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, ‘আদালতের নির্দেশে সোমবার সকালে ফেনী মডেল থানা পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতিতে মৃত এয়ার আহমদের লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় লাশ কবরস্থ করা হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের মূল...

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

আরও পড়ুন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। হজের অংশ হিসেবে মুসল্লিরা মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা ও মক্কায় ৮...

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি বছরও বাংলাসহ ৫০টি ভাষায় পবিত্র হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে। এ নিয়ে টানা সপ্তম...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি। এই...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- মহিউদ্দিন...