বুধবার, ২৯ জুলাই ২০২৬

শ্বশুর বাড়ি যাওয়ার পথে রহস্যজনক মৃত্যু

দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে যুবকের লাশ উত্তোলন 

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে এয়ার আহমদ (৪৫) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের ও ফেনী মডেল থানা পুলিশের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এয়ার আহমদ মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ পশ্চিম জোয়ার এলাকার আলী আকবর মাঝি বাড়ির গনি আহমদের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, গত ৩ এপ্রিল নিহত এয়ার আহমদ রাতে তার অসুস্থ স্ত্রীকে দেখতে শ^শুর বাড়ি ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের নেয়াজপুর যাচ্ছিলেন। এসময় রাত প্রায় ১১ টার সময় শ^শুর বাড়ির পাশে তার লাশ পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে গেলে জুরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরেরদিন ভোরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যু রহস্যজনক হওয়ায় গত ৭ এপ্রিল তার স্ত্রী বিবি খতিজা বাদি হয়ে ফেনী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে সোমবার (২৭ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের ও ফেনী মডেল থানা পুলিশের উপস্থিতিতে কাটাগাং কবরস্থান থেকে এয়ার আহমদের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিয়য়ে নিহতের স্ত্রী বিবি খতিজা বলেন, ‘আমার স্বামীকে নেয়াজপুর গ্রামের কামাল হোসেনসহ কয়েকজন পিটিয়ে হত্যা করেছে। প্রথমে আমি বিষয়টি বুঝতে পারিনি। ওরা (কামালসহ আসামীরা) আমাকে মামলা না করতে হুমকী দেয়ায় আমি লাশ দাফন করেছি। গত ৭ এপ্রিল কামালকে প্রধান আসামিকে করে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে ফেনী মডেল থানায় একটি (মামলা নং-১২) দায়ের করি। পুলিশ প্রধান আসামীকে কামালকে গ্রেপ্তার করেছে। আমরা আদালতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আবেদন করায় সোমবার বেলা ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়েছে।’

নিহতের জামাতা (মেয়ের জামাই) মো. ইউসুফ বলেন, আমার শ^শুর একদম সহজ সরল মানুষ ছিলো। করেরহাট বাজারে টু-স্টার ডেকেরেশনের দোকানে কাজ করতেন। তাকে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, ‘আদালতের নির্দেশে সোমবার সকালে ফেনী মডেল থানা পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতিতে মৃত এয়ার আহমদের লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় লাশ কবরস্থ করা হবে।’

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...