সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সাতকানিয়ায় ‘মুখোশধারীদের’ হামলায় চা দোকানির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের সাতকানিয়ায় শাহাদাত হোসেন (৩২) নামে টং (চা-পান) দোকানিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের অন্তর্গত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (২৭ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এ চিকিৎসাধীন অবস্থায় শাহাদাতের মৃত্যু হয়।

নিহত শাহাদাত সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মো. শফির ছেলে। তিনি সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, রোববার রাত ১১টার দিকে রাস্তার মাথা এলাকায় দোকানে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত শাহাদাতকে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
সাতকানিয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কেন এ হামলার ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী

সারা দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে...

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করবো : প্রধানমন্ত্রী

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করা হবে...

চট্টগ্রামে ১৮ মামলার আসামি মনা বিদেশি পিস্তল-শর্টগান ও গুলিসহ গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা থেকে ১৮ মামলার আসামি শীর্ষ...

দারুণ জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ওয়ানডে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ...

লংগদুতে মৃত হাতির শুঁড়-পা কেটে নিল দুর্বৃত্তরা

রাঙামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া একটি বন্য হাতির শুঁড়...

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা...

আরও পড়ুন

চট্টগ্রামে ১৮ মামলার আসামি মনা বিদেশি পিস্তল-শর্টগান ও গুলিসহ গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা থেকে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি ওরফে মনাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি...

দারুণ জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ওয়ানডে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ শুরু করেছে বাংলাদেশ দল।আজ সোমবার সাগরিকাস্থ বীরশ্রেষ্ট শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের...

লংগদুতে মৃত হাতির শুঁড়-পা কেটে নিল দুর্বৃত্তরা

রাঙামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া একটি বন্য হাতির শুঁড় ও পায়ের কিছু অংশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার গভীর রাতে এ ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে।আটক...