শনিবার, ১৫ আগস্ট ২০২৬

পটিয়া থেকে বগুড়ায় আত্মগোপন; শেষ রক্ষা হলো না হত্যা মামলার আসামী আবু তাহেরের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

পটিয়ার চাঞ্চল্যকর ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলার ২ নম্বর মো. আবু তাহের। গত ১৯ এপ্রিল পটিয়া থানায় ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলা দায়ের করা হয়। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের পর
হত্যা মামলা থেকে বাঁচতে চট্টগ্রাম ছেড়ে বগুড়ায় আত্মগোপন করেছিলেন হত্যা মামলার পলাতক আসামি মো. আবু তাহের।

তবে র‌্যাবের গোয়েন্দা নজর এড়াতে পারেননি তিনি। মামলা দায়েরের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে র‌্যাবের (র‌্যাব-৭ ও র‌্যাব-১২) যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার ২৫ এপ্রিল র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার আবু তাহেরের (৪০) বাড়ি পটিয়া থানার দক্ষিণ গোবিন্দারখিল গ্রামে। তিনি মৃত ইয়াকুব আলীর ছেলে।

র‌্যাব জানায়, গত ১৯ এপ্রিল চট্টগ্রামের পটিয়া থানায় ব্যবসায়ী আবুল কাশেম হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হলে ওই মামলায় মো. আবু তাহেরকে ২ নম্বর আসামি করা হয়। এরপর থেকে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, সিরাজগঞ্জের র‌্যাব-১২-এর সহযোগিতায় বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শিবগঞ্জ থানার চৌকির হাট মালাহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...