শনিবার, ৯ মে ২০২৬

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে টাকা দাবি ও মামলায় জড়িয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার পোপাদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে পোপাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মামুনের মুঠোফোনে “০১৯৩১২৩১৫৫৮” নম্বর থেকে একটি কল আসে। মামুন কলটি রিসিভ করলে অপরপ্রান্ত থেকে নিজেকে বোয়ালখালী থানার ওসি পরিচয় দিয়ে কথা বলে। এ সময় ওসির পরিচয় দেওয়া ব্যক্তিটিকে “স্যার” সম্বোধন না করায় তিনি মামুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

প্রতারক ব্যক্তিটি দাবি করেন, ডিসি অফিস থেকে ওসির নামে ২০ হাজার টাকা মামুনের কাছে এসেছে এবং সেই টাকা দ্রুত পাশের কোনো বিকাশ এজেন্টের মাধ্যমে পাঠাতে হবে। এরপর মামুনের ফোনে একটি ভুয়া এসএমএস পাঠানো হয়, যা বিকাশের অফিশিয়াল নম্বর থেকে আসেনি।

মামুন অভিযোগ করেন, “টাকা না পাঠালে মামলা দিয়ে ঘর থেকে তুলে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি”।

মামুন আরও জানান, ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির সাথে ইউনিয়ন পরিষদের দফাদার খোকন আচার্য্যের কণ্ঠ শোনা গেছে এবং তিনিও দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ দিচ্ছিলেন। তবে এ বিষয়ে খোকন আচার্য্যের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

একইভাবে পোপাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু শাহাদাৎ এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুল ইসলাম মুন্নাকেও একই কায়দায় ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। তিনি নিশ্চিত করেন, এই ঘটনার সাথে থানার কোনো পুলিশ সদস্য জড়িত নয় এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...