শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: বিপ্লব বড়ুয়া

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, কিছু মানুষ ধর্মকে স্বার্থসিদ্ধির জন্য রাজনীতি হিসেবে ব্যবহার করছে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন ধর্ম নিয়ে বাড়াবাড়ি ও মারামারি করছে একটি গোষ্ঠী।

শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নগরীর পতেঙ্গাস্থ চরপাড়া গোল্ডেন বীচ এলাকার শাক্যমুনি বৌদ্ধ বিহার ও আরডিএনএ ধ্যান কেন্দ্রে কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার উৎসব সবার। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে।

বাংলাদেশের বহুমাত্রিক সৌন্দর্য যেকোনোভাবে আমাদের রক্ষা করতে হবে। বিপ্লব বড়ুয়া আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অসাম্প্রদায়িক ও ধার্মিক মানুষ।

মানুষের কল্যাণে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের জন্য সমান সুযোগ সুবিধার সুযোগ করে দিয়েছে।

উপসংঘরাজ শাসনপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে সভার উদ্বোধন করেন শাক্যমুনি বৌদ্ধ বিহার ও আরডিএন ধ্যানকেন্দ্রের অধ্যক্ষ এস লোকজিৎ মহাথের। মুখ্য আলোচক ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। সভায় স্বাগত বক্তব্য দেন শাক্যমুনি বৌদ্ধ বিহার ও আরডিএন ধ্যানকেন্দ্রের চীবরদান উদযাপন কমিটির সভাপতি ডা. ভাগ্যধন বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বুডিস্ট ফেডারেশনের মহসচিব ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, ওসি রনজিত বড়ুয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের পানিসম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী, কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শাহানুর বেগম, কাউন্সিলর মো. ইলিয়াস প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। ঢাকায় সিরিজের প্রথম দুই ম্যাচের...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে মাটি খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক...