বুধবার, ২৯ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামিসহ গ্রেফতার-২

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় প্রধান আসামি তোফাজ্জল হোসেনসহ তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার দুপুরে ফেনীর মহিপাল বাসস্টান্ড ও চট্টগ্রাম শহরের পতেঙ্গা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

গ্রেফতাররা হলো, ফেনী জেলার ছাগলনাইয়া থানার দৌলতপুর এলাকার মো. হারেছের ছেলে তোফাজ্জল হোসেন (৩৬) ও নগরীর পতেঙ্গা থানার ধুমপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মো. মানিক (২৭)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, পতেঙ্গার এক নারীর ২০২৩ সালে বিবাহ বিচ্ছেদ হয়। তার একটি ৫ বছরের কন্যা সন্তান রয়েছে। বিচ্ছেদের পর তোফাজ্জেল হোসেন নামে এক যুবককের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তোফাজ্জল ওই নারীকে জোরারগঞ্জ এলাকার একটি হাসপাতালে চাকরির ব্যবস্থা করেন দেন। ২০২৪ সালের ১ নভেম্বর তোফাজ্জল ওই নারীকে সেখানে একটি বাসা ভাড়া করে দেন। সেই বাসায় এসে তাকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক তৈরি করে এবং কৌশলে ওই নারীর বিভিন্ন নগ্ন ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে রাখে তোফাজ্জল। পরে ওই নারী বিয়ের কথা বললে তাকে প্রায় সময় মারধর করে। পরবর্তীতে ওই নারী নগরীর আকবরশাহ থানা এলাকায় একাটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। তোফাজ্জল ওই নারীর ঠিকানা সংগ্রহ করে তার বাসায় যায় এবং তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত না হলে ধারণকরা নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। সম্প্রতি মানিক নামে আরেক যুবকের কাছে এসব ছবি ও ভিডিও দেয় এবং গত ৮ এপ্রিল মানিক ওই নারীর মোবাইলে এসব ছবি ও ভিডিও পাঠিয়ে তাকে কুপ্রস্তাব দেয়। এমনকি তার সাথে হোটেলে যাওয়ার কথা বলে না গেলে এসব ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া ও তাকে গণধর্ষণের হুমকি দেয়। এ ঘটনায় ওই নারী চলতি মাসের ১২ এপ্রিল বাদি হয়ে জোরারগঞ্জ থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা নং-১০ দায়ের করেন।

তিনি আরও বলেন, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে আসামি তোফাজ্জেল ফেনীর মহিপাল বাসস্টান্ড এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে র‌্যাবের আরেকটি দল পতেঙ্গা থানার ধুমপাড়া এলাকায় থেকে মানিক নামে অপর আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নিতে জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, জোরারগঞ্জ থানার ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় প্রধান আসামি তোফাজ্জল হোসেনসহ তার এক সহযোগীকে গ্রেফতার বুধবার রাতে থানায় হস্তান্তর করেছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...