বুধবার, ২৯ জুলাই ২০২৬

বিনা খরচে একসাথে ঘর বাঁধলো চার দম্পতি 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কোলাহলমুক্ত এক উঠান, চারপাশে স্বজনদের ভিড়, আর মাঝখানে হাসি-আনন্দে ভরা কয়েকটি নতুন জীবনের শুরু এমনই এক মানবিক আয়োজনের সাক্ষী হলো কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন।

শনিবার (১১ এপ্রিল) বিকাল ২টার দিকে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের পেঠানমাতবর পাড়ায় ইউপি চেয়ারম্যান কামাল হোছাইনের উদ্যোগে নিজ বাসভবনে অনুষ্ঠিত হয় একটি ব্যতিক্রমী গণবিবাহ অনুষ্ঠান। নিজস্ব অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে চারজন বর ও চারজন কনের বিবাহ সম্পন্ন হয় যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠান ঘিরে ছিল এক আবেগঘন পরিবেশ। দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের জন্য এমন আয়োজন যেন নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দেয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতিদের জন্য দোয়া ও শুভকামনা জানান উপস্থিত অতিথিরা।

এ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান কামাল হোছাইন। এতে বক্তব্য রাখেন সমাজসেবক বেলাল উদ্দিন আহমদ, বশির আহমদ, ফরিদুল আলম সিকদার, অধ্যাপক সালাহ উদ্দিন, মাওলানা মনজুর আলম, প্রেসক্লাব সেক্রেটারি আবদুল্লাহ আনসারী ও নেজাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চেয়ারম্যান কামাল হোছাইন তার বক্তব্যে বলেন, আমি জীবনে কখনো দুর্নীতি করিনি, কোনো দলের রাজনীতিও করি না। মানুষের কল্যাণে কাজ করতে চাই। অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন গণবিবাহ আয়োজনের ইচ্ছা রয়েছে।

তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি বলেই অনেক সময় নানা সমস্যার মুখোমুখি হতে হয়। তবুও মানুষের পাশে থাকতে চাই। সকলের দোয়া কামনা করছি।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...