বুধবার, ২৯ জুলাই ২০২৬

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে সহায়তা প্রদান

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউছুপের বাপের পাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারবকে সহায়তা প্রদান করা হয়।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে কোনাখালী ইউনিয়ন পরিষদ থেকে এ  সহায়তা প্রদান করা হয়।

উক্ত সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন কোনাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও চকরিয়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহাদাত হোসেন, চকরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউছুপ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়েবুল ইসলাম সবুজ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান হান্নান, কোনাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল কালাম, কোনাখালী ১নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কালাম, কোনাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুল হক সিকদার, কোনাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার আজিজুল হক, মানবাধিকার কর্মী বদরুন নাহার কলি, কোনাখালী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কোনাখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরফাতুল ইসলাম, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন যুবদলের নেতা মোহাম্মদ বাবুল ও কোনাখালী ইউনিয়ন যুবদলের নেতা রাশেদুল ইসলাম প্রমুখ।

এর আগে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘরগুলো পরিদর্শন করেন উপস্থিত সরকারি কর্মকর্তাগণ ও বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন বলেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৪ পরিবারকে ৪টি বাথরুম ও একটি টিউবওয়েলের ব্যবস্থা করা হবে। এগুলো খুব দ্রুত সময়ে ব্যবস্থা করা হবে।

কোনাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও চকরিয়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহাদাত হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা প্রদান করা হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর যে কোন সমস্যা সমাধান করা হবে। বিত্তবান মানুষগুলোকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন কোনাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও চকরিয়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহাদাত হোসেন।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউছুপ বদরী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদের পক্ষে অনুদান প্রদান করা হয়। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকবেন বলেন জানান।

মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়েবুল ইসলাম সবুজ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অত্যন্ত অসহায়। তাদের প্রতি আমরা সবাই সহযোগিতার হাত বাড়াই, তাহলে তারা কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে সক্ষম হবে। এছাড়া মাতামুহুরি সাংগঠনিক বিএনপির পক্ষে সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, ৯ এপ্রিল রাত সাড়ে ১২ টার দিকে মোমবাতি থেকে আগুনের সুত্রপাত হয় বলে ধারণা করা। এতে ৪ বাড়ি পুড়ে চাই হয়ে যায়। ফলে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...