বুধবার, ১২ আগস্ট ২০২৬

সাত দিনের ছুটি শেষে ফিরছে মানুষ, কাল থেকে অফিস খোলা

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষ হচ্ছে সোমবার (২৩ মার্চ)। মঙ্গলবার (২৪ মার্চ) থেকে আবার শুরু হচ্ছে কর্মময় নগর-জীবন। কাল খুলছে সরকারি সকল অফিস-আদালতসহ ব্যংক-বীমা।
এদিকে দেশের শীর্ষ প্রশাসনিক দফতর বাংলাদেশ সচিবালয়সহ সরকারি সকল অফিসও কর্মমুখর হয়ে উঠবে আগামীকালঈদ শেষে খোলার দিনে।

। একইসঙ্গে খুলছে ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান এবং উচ্চ ও নিম্ন আদালত।

পবিত্র ঈদুল ফিতরের আগে গত ১৬ মার্চ ছিল শেষ কর্মদিবস। ১৭ মার্চ থেকে শুরু হয়েছিল ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি। ২১ মার্চ দেশে পালিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

ইতোমধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ঈদ শেষে চট্টগ্রাম নগরীতে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ।

আজ সোমবার বিকাল থেকে ট্রেনে এবং বাসে করে চট্টগ্রাম নগরীতে ফেরা মানুষের ভিড় বাড়তে শুরু করেছে।

চট্টগ্রাম রেলস্টেশন এবং কদমতলী, গরীবুল্লাহ শাহ মাজার গেইট, অলংকার মোড়ের বাসস্টেশনে নগরীতে ফেরা মানুষের ভিড় দেখা গেছে।

উল্লেখ্য, ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক পথে চট্টগ্রাম নগরী ছেড়েছেন অসংখ্য মানুষ। কর্মজীবী মানুষ ঈদের ছুটি শেষে আবার চট্টগ্রাম নগরী ফিরছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আজকের মধ্যে চট্টগ্রাম পৌঁছাবেন এবং আগামিকাল কাজে যোগ দেবেন।

তবে যারা ২৪ ও ২৫ মার্চ নিজ নিজ কর্মস্থল থেকে ছুটি নিয়েছেন তারা ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি ও পরের দুদিন ২৭ ও ২৮ মার্চ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি কাটিয়ে ২৯ মার্চ কাজে যোগ দেবেন। এ ক্ষেত্রে তারা ঈদের ছুটি ভোগ করছেন টানা ১২ দিন।

উল্লেখ্য, স্বাভাবিক নিয়মে ১৭ মার্চ ছিল পবিত্র শবে কদরের সরকারি ছুটি। ১৯ থেকে ২৩ মার্চ টানা পাঁচ দিন ছিল ঈদের ছুটি। মাঝখানে একদিন ১৮ মার্চ বুধবার ছিল অফিস খোলা। কিন্তু ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে টানা সাত দিনের ছুটি নিশ্চিত করতে সরকার বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে। পরে ৮ মার্চ নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

আরও পড়ুন

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া চট্টগ্রামের আটটি মিশনারী স্কুলের মধ্যে একমাত্র শতভাগ পাশের...

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিলেন, এখন তারাই ওই কার্ড পাওয়ার জন্য বিএনপি নেতা-কর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...