বুধবার, ১২ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানে ধাক্কা খেয়ে এক আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকালে মহাসড়কের সোনাইছড়ি পাক্কা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত যুবক আবু বক্কর (২৫) গাজীপুর জেলার জয়দেবপুর সদর থানাধীন এলাকার দেবীপাড়া গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্কর ও তার ৬-৭ জন বন্ধু ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে গাজীপুর থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে গতকাল রবিবার গভীর রাতে রওনা দেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের একটি বাইক উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা রাস্তার মাথা এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের সাথে ধাক্কা খায়। এ সময় আবু বক্কর নামে এক আরোহী গুরুতর আহত হলে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, গাজীপুর থেকে কক্সবাজার বেড়ানোর উদেশ্যে যাওয়ার পথে সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে আবু বক্কর আহত হয়। পরে তার বন্ধুরা আমাদেরকে বিস্তারিত জানান। ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...