বুধবার, ১২ আগস্ট ২০২৬

এবারের ঈদে একটু অতিরিক্ত আনন্দ উপভোগ করছি: অর্থমন্ত্রী আমীর খসরু

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ একটু ভিন্ন। এখন সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছে, রাজনৈতিকভাবে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে। এভাবে ঈদের ভ্রাতৃত্ব, ভালোবাসা অবিরতভাবে চলতে থাকবে।

শনিবার (২১ মার্চ) সকালে নগরের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে বাড়ির পাশের দারুছ সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, মানুষ মুক্ত পরিবেশ না পেলে ঈদের আনন্দ তেমন আসে না। দেশের গণতান্ত্রিক পরিবেশ সেটা নিশ্চিত করেছে। সবাই গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ায় ভয়ের পরিবেশ দূর হয়েছে। জাতি ধর্ম-বর্ণ নির্বশেষে সব শ্রেণি-পেশার মানুষ এখন ভিন্ন পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করছে।

আগামী দিনের বাংলাদেশ হবে রেইনবো বাংলাদেশ। এখানে নাগরিকদের মধ্যে কোনও ভেদাভেদ থাকবে না।

তিনি বলেন, ‘সবাই মিলে এই ঈদের আনন্দ উপভোগ করছি। আমরা যাতে এভাবেই থাকতে পারি।দেশটা যাতে এভাবেই থাকে। সবাই মুক্ত অবস্থায় থাকতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে। মুক্তভাবে চলতে পারে। মানুষ যেন সব সাংবিধানিক, গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে। আমরা সবাই যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বাচনের পর বহুলাংশে সেটা ফিরে পেয়েছি।

দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি’।
এসময় তাঁর সাথে ছিলেন ছেলে বিএনপি নেতা ইসরাফিল খসরুসহ পরিবারের সদস্য এবং রাজনৈতিক কর্মীরা।
নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...