বুধবার, ১২ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে দুই টাকায় ঈদ পোশাক দিল ছাত্রদল

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রদলের উদ্যোগে মাত্র ২ টাকায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার মিঠাছাড়া বাজারে পিকআপভ্যানে ভ্রাম্যমাণ বাজার বসিয়ে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

প্রায় ১৫০ জন অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে এসব উপহার পৌঁছে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, থ্রি-পিসসহ ছোটোদের জন্য বিভিন্ন পোশাক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার ও হিমেল চৌধুরী, পোর্ট সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি মো. রিয়াদ, তারিফুর ইসলাম, নকিবুর রহমান এবং কাটাছাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা ওমর ফারুক শাকিলসহ স্থানীয় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

বয়োজ্যেষ্ঠ আলমগীর হোসেন বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। ঈদের সময় নতুন কিছু কেনার সামর্থ্য থাকে না। মাত্র ২ টাকায় ঈদ উপহার পেয়ে আমি খুশি।

আলিয়া খাতুন বলেন, ‘ঈদকে সামনে রেখে পরিবারের জন্য কিছু কেনা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। সীমিত আয়ের কারণে তা সম্ভব হচ্ছিল না। এমন সময়ে মাত্র ২ টাকায় প্রয়োজনীয় ঈদ সামগ্রী পেয়ে স্বস্তি পেয়েছি। এই উদ্যোগ আমাদের মতো অসহায় মানুষের জন্য অনেক বড় পাওনা।

আয়োজক উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার বলেন, ‘আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো। ঈদ সবার জন্য আনন্দের হলেও অনেকেই আর্থিক সংকটের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হন। ২ টাকা নেওয়ার উদ্দেশ্য হল আমরা তাদেরকে দান করছি না। টাকা দিয়ে পোশাক বিক্রি করে তাদেরকে সম্মানিত করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...