বুধবার, ১২ আগস্ট ২০২৬

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার তিলকপুরে এ ঘটনা ঘটে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি দেয়। স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ায় বেশ কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন। তবে এখনও আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ট্রেনের ছাদে অতিরিক্ত যাত্রী থাকায় লাইনচ্যুত হওয়ার সময় অনেকেই ছিটকে পড়ে আহত হয়েছেন।

তবে কোনো যাত্রীর মৃত্যুর খবর এখনো পাইনি। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়েছে এবং লাইনচ্যুত বগিগুলো সরানোর চেষ্টা চলছে।
সান্তাহার রে‌লস্টেশ‌নের স্টেশন মাস্টার খাদিজা খাতুন ব‌লেন, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা চিলাহা‌টিগামী নীলসাগর ট্রেন‌টি আদমদী‌ঘির ছা‌তিয়ান গ্রা‌মে পৌঁছার পর ট্রেন‌টির ব‌গিগুলো লাইনচ্যুত হয়। এতে আহত হন অনেক যাত্রী। তবে নিহ‌ত হওয়ার কোনো খবর নেই।

লাইনচ্যুত হওয়া ব‌গিগু‌লো উদ্ধা‌রের জন্য পাবনার ইশ্বরদী ও দিনাজপু‌রের পার্বতীপুর থে‌কে দু‌টি উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।
বগুড়া রেলও‌য়ে স্টেশ‌নের স্টেশর মাস্টার সাজেদু‌র রহমান সাজু ব‌লেন, ট্রেন চলাচল স্বাভা‌বিক হ‌তে ১০ থে‌কে ১২ ঘণ্টা লাগ‌তে পা‌রে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...