বুধবার, ১২ আগস্ট ২০২৬

মহাবারুণী স্নান উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পুণ্যার্থীর ভিড়

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় বিএনপি: লুৎফুর রহমান কাজল এমপি

অন্তর দে বিশাল, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকত-এ সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী স্নান ও শ্রীশ্রী গঙ্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সৈকতের কবিতা চত্বর পয়েন্টে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে লাখো পুণ্যার্থীর সমাগম ঘটে।

অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি সরকারের কোনো আমলেই সাম্প্রদায়িক হামলা হয়নি এবং দলটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায়। তিনি আরও বলেন, “কোনো ধর্মই বিদ্বেষ ছড়ায় না; সব ধর্মেই শান্তির বাণী রয়েছে। কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, যা নিন্দনীয়।” তিনি নতুন বাংলাদেশ গঠনে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ধর্মীয় গুরু শ্রীমৎ স্বামী দেবদীপানন্দ পুরী মহারাজ। ভোর থেকেই সমুদ্র সৈকতের কবিতা চত্বর এলাকায় মহা বারুণী স্নানে অংশ নিতে পুণ্যার্থীদের ঢল নামে। সকাল বাড়ার সাথে সাথে পুরো সৈকত এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

কক্সবাজারের স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তরাও এই পবিত্র স্নানে অংশ নেন।
হিন্দু ধর্মাবলম্বীরা চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুণী উৎসব পালন করে থাকেন। বিশ্বাস অনুযায়ী, ভক্তিভরে সমুদ্রের পানিতে স্নান করলে পাপমুক্তি লাভ করা যায়।
এ সময় গঙ্গাপূজা, গুরুপূজা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ভজন-কীর্তন এবং পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তর্পণসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...