বুধবার, ১২ আগস্ট ২০২৬

পরিত্যক্ত নবজাতককে উদ্ধার করে চিকিৎসা শেষে নিরাপদ জিম্মায় দিয়েছে কোতোয়ালী পুলিশ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

কোতোয়ালী থানা পুলিশ পরিত্যাক্ত অবস্থায় একদিন বয়সের এক নবজাতক শিশুকে উদ্ধার করে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে আইনি পক্রিয়ায় নিরাপদ জিম্মায় প্রদান করেছে। কোতোয়ালী থানা পুলিশের এ মানবিক উদ্যোগে পরিত্যাক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া শিশুটি নতুন করে পরিবারে বেড়ে ওঠার সুযোগ পেল ।

পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে কোতোয়ালী থানাধীন ব্রীজঘাট সংলগ্ন এস আলম বাস কাউন্টারের বিপরীতে পাশে ফুটপাতের পাশে খালি জায়গায় ১দিন বয়সের একটি সদ্য ভূমিষ্ট হওয়া ছেলে শিশুকে গামছা ও তোয়ালে জড়ানো অবস্থায় উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ। পরবর্তীতে শিশুটিকে চমেক হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হয়।

এই ব্যাপানে কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নূরে আল মাহমুদ জানান, গত ২৫ ফেব্রুয়ারি কোতোয়ালী থানা পুলিশ ব্রিজঘাট সংলগ্ন এস আলম বাস কাউন্টারের বিপরীত পাশের ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় একদিন বয়সী নবজাতক শিশুটিকে উদ্ধার করে।

উদ্ধারের সময় শিশুটির বয়স ছিল মাত্র ১দিন। সদ্য ভূমিষ্ট হওয়া শিশুটির অবস্থা শারীরিকভাবে দুর্বল হওয়ায় তাকে কোতোয়ালী থানা পুলিশের তত্তাবধানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২নং ওয়ার্ডে ভর্তি করানো হয়। শিশুটিকে চিকিৎসা শেষে সম্পূর্ন সুস্থ করে ২০দিন পর বিজ্ঞ আদালতের মাধ্যমে আইনী পক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে হাটহাজারী উপজেলার যুগিরহাট, চিকনণ্ডী ইউনিয়নের বাদামতল এলাকার বাসিন্দা মোহাম্মদ আনসারুলেল স্ত্রী জেসমিন আক্তারের জিম্মায় দেওয়া হয়। এরপর থেকে শিশুটির সার্বিক খোঁজখবর নিয়মিত রাখা হচ্ছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...