বুধবার, ১২ আগস্ট ২০২৬

চট্টগ্রাম নিউজের ইফতার ও দোয়া মাহফিল

সাংবাদিকদের কারণেই দেশ আবার গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে: আবু তাহের

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নিউজডটকম ও চট্টগ্রাম নিউজ মাল্টিমিডিয়ার উদ্যোগে পবিত্র ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রামের ফয়’স লেকস্থ সী ওয়ার্ল্ডের লেকভিউ রেস্টুরেন্টে রবিবার ১৫ মার্চ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম নিউজডটকম ও চট্টগ্রাম নিউজ মাল্টিমিডিয়ার পরিচালনা সম্পাদক আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত পবিত্র ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, চট্টগ্রাম নিউজের সিনিয়র রিপোর্টার অলক রায়, সিনিয়র রিপোর্টার রাজীব মজুমদার খোকন, সিনিয়ার রিপোর্টার মো. রিয়াদ হোসেন।

সাংবাদিক জিএম ইউসুফ-এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সি-বার্তার সম্পাদক ও প্রকাশক এ এইচ এম কাউচার, চট্টগ্রাম নিউজের সাতকানিয়া প্রতিনিধি সুকান্ত বিকাশ ধর, লোহাগাড়া প্রতিনিধি নাজিম উদ্দিন রানা, মিরসরাই প্রতিনিধি সাফায়েত মেহেদী, সীতাকুন্ড প্রতিনিধি মো. আনোয়ার আজিম, মো. এমরান, আনোয়ার হোসাইন, আকতার মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগরীর যুগ্ম আহবায়ক একে এম আবসার উদ্দিন রনি, মেধাবিকাশ কেন্দ্র শিশুদের পাঠশালার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট যীশু কৃষঞ রক্ষিত, উপ পরিচালক প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ, উপ পরিচালক শিক্ষক গবেষক কাঞ্চন মহাজন, উপ পরিচালক শিক্ষক দেবাশীষ দত্ত ক্রেডিট, উপ পরিচালক-সাংবাদিক লেখক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক বিশু রায় চৌধুরী, নোবেল সিকদার তাপস।

সভাপতির বক্তব্যে  আলহাজ্ব আবু তাহের বলেন, সাংবাদিকদের কারণেই দেশ আবার গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। দেশে গণতন্ত্রের ধারা অব্যহত রাখতে গণমাধ্যম ও সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা অপরিসীম। দেশে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাংবাদিকরা সব সময় সাহসী-সোচ্ছার ভূমিকা পালন করেছেন।

অনলাইনের এই যুগে-অনলাইন গণমাধ্যমে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার উল্লেখ করে চট্টগ্রাম নিউজ ডটকম-এর পরিচালনা সম্পাদক আলহাজ¦ আবু তাহের বলেন, বর্তমান সময়ে অনলাইন একটি শক্তিশালী গণমাধ্যমে পরিনত হয়েছে। তিনি দেশে সুষ্ঠু ধারার রাজনীতির মাধ্যমে দেশে সকল দল ও মতের ঐক্যমতের রাজনীতির সংস্কৃতি চালুর আহবান জানান।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...