বুধবার, ১০ জুন ২০২৬

পচা ডিমে ইঁদুর-তেলাপোকার রাজত্ব: চট্টগ্রামে পিউরিয়া এবং কে-বেকারিকে ১৭ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামে পচা-পোকাযুক্ত ডিমের মজুদ এবং তেলাপোকা ও ইঁদুরের প্রাদুর্ভাবসহ মেয়াদহীন রঙ ব্যবহার করে প্লাস্টিকের রশি ব্যবহারের মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য মজুদের দায়ে পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেড এবং কে বেকারিকে মোট ১৭ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ মার্চ) চট্টগ্রাম মহানগরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেডে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ও নোংরা পরিবেশ লক্ষ্য করা যায়। সেখানে রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের প্রাদুর্ভাব, স্যাঁতসেঁতে ও তৈলাক্ত মেঝে এবং পচা ও পোকাযুক্ত ডিমের মজুদ পাওয়া যায়।

এছাড়া ফ্রিজারে জমাট বাঁধা রক্ত-মাংসের উচ্ছিষ্টাংশ, মিষ্টিতে পোকা-মাছি এবং মাওয়াতে ক্ষতিকর অ্যালুমিনিয়ামের উপস্থিতিও পরিলক্ষিত হয়। খাদ্যদ্রব্যে অগ্রীম উৎপাদনের তারিখ বসানো (লেবেলিংয়ে অপকৌশল), ভেজাল প্রক্রিয়াকরণ এবং অস্বাস্থ্যকরভাবে বর্জ্য সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ১৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রায় ১২০ কেজি খাবার অনুপযোগী মিষ্টি ধ্বংস করা হয় এবং মেয়াদে কারচুপির জন্য জব্দকৃত প্রায় ৫০ ক্যারেট বেকারি পণ্য (ব্রেড, বিস্কুট, সেমাই ইত্যাদি) চট্টগ্রামের জামিয়া মাদানিয়া শোলকবহর এবং আল হুমায়রা মহিলা মাদ্রাসা ও হেফজখানার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।

একই দিনে খুলশীর জাকির হোসেন রোডে কে বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে দধি তৈরি, মেয়াদহীন রঙ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য মজুদের প্রমাণ পাওয়া যায়। নোংরা পাত্র ও প্লাস্টিকের রশি ব্যবহারের মাধ্যমে খাদ্য প্রস্তুতের দায়ে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী মালিকপক্ষকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়), চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিএমপি-র একটি দল এই অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ জাতীয় তদারকি ও বিচারিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামকে আধুনিক-পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রামকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে...

চকরিয়ায় মা-মেয়ে ধর্ষণকাণ্ড: আসামিদের পক্ষে দাঁড়াবেনা কোনো আইনজীবী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতি...

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

আরও পড়ুন

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়েছে।বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...