সোমবার, ৬ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম জেলা দল আঞ্চলিক চ্যাম্পিয়ন

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

পুরো টুর্নামেন্ট অসাধারন খেলে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে। বান্দরবান জেলা স্টেডিয়ামে আজ ১৪ মার্চ দুপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টের কর্নফুলী অঞ্চলের ফাইনালে স্বাগতিক বান্দরবান জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রাতুলের গোলে চট্টগ্রাম জেলা দল বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

আজ বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দু দলই আক্রমণ এবং পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। কিন্ত গোলের দেখা পাচ্ছিলনা কোন দলই। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

তবে প্রথমার্ধে ব্যর্থ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল আদায় করে নেয় চট্টগ্রাম জেলা দল। খেলার ৫০ মিনিটে প্রধান দাশ রাতুল গোল করে এগিয়ে দেয় চট্টগ্রামকে। শেষ পর্যন্ত সে গোল ধরে রেখে জয় এবং শিরোপা দুটিই নিশ্চিত করে চট্টগ্রাম জেলা দল। খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মেতে উঠে চট্টগ্রাম জেলা দলের খেলোয়াড় এবং কর্মকর্তারা।

গত ৫ মার্চ খাগড়াছড়ি জেলা দলকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল চট্টগ্রাম জেলা দল।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে রাঙ্গামাটি জেলা দলের সাথে ১-১ গোলে ড্র করে। গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক বান্দরবান জেলা দলের সাথে ১-১ গোলে ড্র করে গ্রুপ রানারআপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয় চট্টগ্রাম জেলা দল। সেমিফাইনালে ফেনী জেলা দলকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় চট্টগ্রাম।

শেষ পর্যন্ত আজকের ফাইনালে বান্দরবানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহি সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি এবং যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত চৌধুরী পাবলুর নেতৃত্বে চট্টগ্রামের তরুনরা দারুন একটি টুর্নামেন্ট সম্পন্ন করে এসেছে।

এবার মিশন ঢাকার জন্য প্রস্তুত হবে চট্টগ্রাম জেলা দলের তরুন ফুটবলাররা।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেক সভায় অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩...

আকবরশাহে চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহে চোরাই মালামালসহ মোঃ ইসমাইল (২১) নামে...

আকবরশাহে ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা পুলিশের অভিযানে ৪ পরোয়ানাভুক্ত আসামীকে...

সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন: তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ১৫তম নির্বাচনী তফসিল আগামী...

বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি খালে ভাসছে নারীর লাশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে ভাসমান...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

আরও পড়ুন

সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন: তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ১৫তম নির্বাচনী তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে, ১২ মে হবে ভোটগ্রহণ।সোমবার (৬ এপ্রিল) ইসিতে বৈঠক শেষে...

বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি খালে ভাসছে নারীর লাশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে ভাসমান অবস্থায় এক নারীর লাশ পাওয়া গেছে। খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে থানা পুলিশ...

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করেছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত শুক্রবার অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।সাত সদস্যের এই কমিটিতে রাখা হয়েছে বিসিবির সাবেক...

পারকী বীচের আবাসিক হোটেল থেকে ১৪ নারী-পুরুষ আটক

কর্ণফুলী থানাধীন পারকী বীচের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।রবিবার (৫ এপ্রিল) বিকেলে কর্ণফুলী থানাধীন পারকী বীচের সি-ভিউ হোটেলে...