বুধবার, ১২ আগস্ট ২০২৬

আঞ্চলিক ফাইনালে চট্টগ্রাম জেলা দল

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্নফুলী অঞ্চলের ফাইনালে উঠেছে চট্টগ্রাম জেলা দল।

আজ ১২ মার্চ বৃহষ্পতিবার বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্টিত কর্নফুলী অঞ্চলের দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে ফেনী জেলা দলকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় চট্টগ্রাম।

ফাইনালে চট্টগ্রামের প্রতিপক্ষ স্বাগতিক বান্দরবান জেলা দল। যারা প্রথম সেমিফাইনালে লক্ষীপুর জেলা দলকে পরাজিত করে ফাইনালে উঠে এসেছে। আগামী ১৪ মার্চ অনুষ্টিত হবে ফাইনাল ম্যাচটি যেখানে মুখোমুখি হবে চট্টগ্রাম জেলা দল এবং স্বাগতিক বান্দরবান জেলা দল।

আজকের সেমিফাইনালে চট্টগ্রাম এবং ফেনী জেলা দল শুরু থেকেই আক্রমনাতœক ফুটবল খেলতে থাকে। কিন্তু গোল করার মত সুযোগ তেমন সৃষ্টি করতে পারেনি। ফলে প্রথমার্ধের পাশাপাশি দ্বিতীয়ার্ধও শেষ হয় গোল শূণ্যভাবে। আর তাতে খেলা গড়ায় টাইব্রেকারে। আর সে টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ফাইনালে জায়গা করে নেয় চট্টগ্রাম জেলা দল। অজেয় থেকেই ফাইনালে জায়গা করে নিল চট্টগ্রাম।

চট্টগ্রাম জেলা দলের পক্ষে সাবিদ খান নিরব, শাহাদাত হোসেন, রবিউল হোসেন এবং নুরুজ্জামান সায়েম গোল করলেও মিস করে আরিফ সিদ্দিকী মাহিন। তবে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা দলের গোল রক্ষক আরিফ জিসান। তার হাতে পুরষ্কার তুলে দেন সাবেক জাতীয় ফুটবলার আশকর খান বাবু।

এদিকে আজকের ম্যাচে চট্টগ্রাম জেলা দলকে উৎসাহ যোগাতে বান্দরবান স্টেডিয়ামে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ওয়াহিদ দুলাল, নির্বাহি সদস্য আবু সৈয়দ মাহমুদ, সরওয়ার আলম চৌধুরী মনি, কাজি জসিম উদ্দিন, দলের ম্যানেজার এবং সিডিএফএ যুগ্ম সম্পাদক ইযাসির আরাফাত চৌধুরী পাবলু, সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর সোহেল আহমদ, সাবেক জাতীয় ফুটবলার আসকর খান বাবু, শওকত খান সহ চট্টগ্রামের বিপুল সংখ্যক সাবেক এবং বর্তমান ফুটবলার।

চট্টগ্রামনিউজ/এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...