বুধবার, ১০ জুন ২০২৬

শিরোপা জিতল কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স

চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

কন্টিনেন্টাল গ্রুপ আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স লিঃ।

আজ বৃহষ্পতিবার হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্টিত টুর্নামেন্টের ফাইনালে কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স লিঃ ১১ রানে পাইরেটস অব চিটাগাংকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে।

প্রথমে ব্যাট করতে নামা কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স লিঃ ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে শাহনাজ পারভীন ২৩ রান ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। পাইরেটস অব চিটাগাং এর পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মাহারুন জয়া এবং পুরবী পাটোয়ারী। ৫৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামা পাইরেটস অব চিটাগাং ১৭.৫ ওভারে ৪২ রান করে অল আউট হয়ে যায়।

দলের পক্ষে ১৩ রান করা বিবি আয়েশা ছাড়া বাকি কউে দুই অংক স্পর্শ করতে পারেনি। কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স লিঃ এর পক্ষে ৮ রানে ৩টি উইকেট নিয়েছেন নিশি ইসলাম। ২টি উইকেট নিয়েছেন এশা রহমান।

চট্টগ্রামে প্রথমবারের মত আয়োজিত এই বিভাগীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ ৫০ হাজার টাকা এবং রানার আপ দলকে ট্রফি সহ নগদ ৩০ হাজার টাকা অর্থ পুরষ্কার প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন কন্টিনেন্টাল গ্রুপের পরিচালক রুদমিলা মাঈশা ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন ক্রিকেট কোচ তপন দত্ত, সাবেক ক্রিকেটার আরিফ আহমেদ চৌধুরী, নারী ক্রিকেট কোচ পারমিতা দত্ত।

ফাইনালের সেরা খেলোয়াড় হিসেবে ট্রফি এবং দুই হাজার টাকা অর্থ পুরষ্কার লাভ করেন নিশি ইসলাম। ১০ উইকেট নেওয়ার পাশাপাশি ২৩ রান করে টুর্নামেন্টের সেরা হয়েছেন অপর্না দে।
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও অপর্না দে। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ৮৫ রান করা তন্নী।

চট্টগ্রামনিউজ/এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

আরও পড়ুন

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...