বুধবার, ১০ জুন ২০২৬

সিসিএস ট্যালেন্ট হান্ট টি-টোয়েন্টি ক্রিকেট

আইএসসিএল এবং ক্রিসেন্ট ক্লাব জয়ী

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট হান্ট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় জয় পেয়েছে টিম আইএসসিএল এবং ক্রিসেন্ট ক্লাব।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ক্রিসেন্ট ক্লাব ৪ উইকেটে শহীদ শাহজাহান সংঘ জুনিয়রকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে টিম আইএসসিএল ২৯ রানে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ (সাদা) দলকে পরাজিত করে।

প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা ক্রিসেন্ট ক্লাব ২০ ওভারে ১১৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে নিলাচল ১৮, আশরাফুল ২৭ এবং ওয়াহিদ মুরাদ ২৫ রান করেন। শহীদ শাহজাহান সংঘ জুনিয়রের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন সোহেল। ২টি নিয়েছেন তাহির।

জবাবে ব্যাট করতে নামা শহীদ শাহজাহান সংঘ জুনিয়র ১৯.২ ওভারে ১১০ রান করে অল আউট হয়। দলের পক্ষে নুর হোসেন ৪০, আবু বক্কর ২৩ ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। ক্রিসেন্ট ক্লাবের পক্ষে অনিক এবং জুনায়েদ। বিজয়ী দলের আশরাফুল ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর শাহ পরান নিশান।
দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা টিম আইএসসিএল ১৪৫ রান করে। দলের পক্ষে মুশফিকুল ৬৬ রান করে অপরাজিত থাকেন। এছাড়া অর্জুন ১২ এবং অর্ঘ্য চৌধুরী ৪৬ রান করে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নামা

চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ (সাদা) দল ১১৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ইয়াহিয়া ২৬, শাহরিয়ার ২৩,মাহগির ১৩ এবং ফাহিম করেন ২৪ রান। টিম আইএসসিএল এর পক্ষে ৩টি উইকেট নিয়েছেন ইতমাম এবং ২টি নিয়েছেন জুনায়েদ। বিজয়ী দলের মুশফিকুল আলম ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আবদুল ওয়াহিদ রিপন।

চট্টগ্রামনিউজ/এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

আরও পড়ুন

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...