মঙ্গলবার, ৫ মে ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চকরিয়ায় অপহৃত কিশোর পারভেজকে উদ্ধার করল পুলিশ

মো. এমরান। চট্টগ্রাম নিউজ

কক্সবাজারের চকরিয়ায় অপহরণের শিকার হওয়া কিশোর মোহাম্মদ পারভেজ (১৭) কে উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পরিচালিত বিশেষ অভিযানের মাধ্যমে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উদ্ধার হওয়া পারভেজ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় একটি দোকানে চাকরি করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে আমিরাবাদ থেকে নিজ বাড়ি হারবাং যাওয়ার পথে চকরিয়া উপজেলার আজিনগর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরে অপহরণকারীরা ০১৯৭২৭৮০৫১৫ নম্বর থেকে পারভেজের বাবার মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করে। এতে পরিবারটি চরম উদ্বেগ ও আতঙ্কে পড়ে যায়। বিষয়টি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে পুলিশ তৎপর হয়ে ওঠে।

পারভেজের পিতা মনজুর আলম জানান, তার ছেলে লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় একটি দোকানে চাকরি করতেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায় এবং পরে ফোন করে মুক্তিপণ দাবি করে।

ঘটনার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নজরে আনা হলে তার নির্দেশে পুলিশ দ্রুত অভিযান শুরু করে। চকরিয়া থানা পুলিশের একটি দল সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র পারভেজকে অপহরণ করে চকরিয়ার ডুলহাজারার গহীন পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে পুলিশের অভিযান জোরদার করা হলে অপহরণকারীরা তাকে সেখানে ফেলে পালিয়ে যায়। সেখান থেকে পারভেজকে উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় জড়িত অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দামপাড়ায় চা খাওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মারামারি, এসআইসহ আহত ৩

চট্টগ্রামের খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইনস গেট এলাকায় তুুচ্ছ...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

আরও পড়ুন

দামপাড়ায় চা খাওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মারামারি, এসআইসহ আহত ৩

চট্টগ্রামের খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইনস গেট এলাকায় তুুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় পুলিশসহ তিনজন আহত হয়েছে।সোমবার ৪ মে রাত ৮টার দিকে দামপাড়া...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম অঞ্চলের ৩য় দিনের তিনটি ইভেন্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ও সাগরিকা মহিলা কমপ্লেক্সে অনুষ্টিত হয়।ইভেন্ট...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ মে) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সম্মেলন কক্ষ ‘স্বাধীনতা’য় অনুষ্ঠিত...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ (৪৮) নামে এক দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সকালে উপজেলার...