বুধবার, ১২ আগস্ট ২০২৬

অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

কাল সেমিফাইনালে ফেনী জেলার মুখোমুখি চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্নফুলী জোনের সেমিফাইনালে আগামীকাল বুধবার ফেনী জেলা দলের মুখোমুখি হবে চট্টগ্রাম জেলা দল। বান্দরবান জেলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে দুপুর দুই টায়। গ্রুপ পর্বে চট্টগ্রাম জেলা দল অজেয় থেকে সেমিফাইনাল নিশ্চিত করে।

নিজেদের প্রথম ম্যাচে খাগড়াছড়ি জেলা দলকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল চট্টগ্রাম জেলা দল।

দ্বিতীয় ম্যাচে রাঙ্গামাটি জেলা দলের সাথে ১-১ গোলে ড্র করে। ফলে গ্রুপের শেষ ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় চট্টগ্রামের জন্য। সে ম্যাচে শক্তিশালী স্বাগতিক বান্দরবানের সাথে ১-১ গোলে ড্র করে গ্রুপ রানারআপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয় চট্টগ্রাম জেলা দল।

অপরদিকে অন্য গ্রুপ থেকে ফেনী জেলা দল গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। এর আগে সকালে আরেক সেমিফাইনালে স্বাগতিক বান্দরবান জেলা দলের মুখোমুখি হবে লক্ষীপুর জেলা দল।
এদিকে চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু কালকের সেমিফাইনালে জিতে ফাইনালে জায়গা করে নিতে আত্নবিশ্বাসী।
তিনি আশা করেন তার দল ফাইনালে খেলবে। দলের ফুটবলাররাও দারুণ আত্নবিশ্বাসী এই সেমিফাইনাল ম্যাচ নিয়ে।

চট্টগ্রামনিউজ/এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...