বুধবার, ১০ জুন ২০২৬

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

টাইগার পেসার নাহিদ রানার আগুনে পুড়ে ছারখার পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে স্রেপ উড়িয়ে দিল বাংলাদেশ। নাহিদ রানার আগুন ঝরানো বোলিং এর পর তানজিদ তামিমের বিধ্বংসী ব্যাটিং বাংলাদেশকে পাইয়ে দেয় ৮ উইকেটের বড় জয়। আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ।

পাকিস্তানের করা ১১৪ রান টপকে যায় বাংলাদেশ মাত্র ১৫.১ ওভারে। বলের হিসেবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটি সবচাইতে বড় জয়। আগের জয়টি ছিল ২০১৫ সালে ৩৯.৩ ওভারে।

টসে হেরে ব্যাট করতে নামা পাকিস্তানের দুই ওপেনার ফারহান এবং সাদাকাত ৪১ রান করেছিলেন। ২৭ রান করা ফারহানকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন নাহিদ রানা। এরপর একে একে রানার তোপের মুখে পড়ে ফিরেন সাদাকাত, সামিল হোসাইন, রিজওয়ান এবং সালমান আগা। শেষ দিকে ফাহিম আশরাফ ৪৭ বলে ৩৭ রান না করলে শতরান পার হতোনা পাকিস্তানের ইনিংস। নাহিদ রানা ২৪ রানে নিয়েছেন ৫ উইকেট।

ক্যারিয়ারে প্রথমবারের মত ৫ উইকেট নিয়েছেন রানা। ৩ টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৩০.৪ ওভারে শেষ হয় পাকিস্তানের ইনিংস।

১১৫ রানের লক্ষ্যটাকে মামুলি বানিয়ে দেন তানজিদ তামিম। ইনিংস শুরু করতে নেমে শুরু থেকেই আক্রমনাত্নক তামিম। মুলত তার ব্যাটিং তান্ডবে মাত্র ১৫.১ ওভারে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ৪২ বলে ৭ টি চার এবং ৫ টি ছক্কায় ৬৭ রান করে অপরাজিত থাকেন তানজিদ তামিম।৩৩ বলে ২৭ রান করেন নাজমুল হোসেন শান্ত। দর্দান্ত বোলিং এর জন্য ম্যাচ সেরা নাহিদ রানা।

চট্টগ্রামনিউজ/এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

আরও পড়ুন

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০), ও মো.শাহাদাত (২২), নামের তিন জনের বিরুদ্ধে থানায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত...

কাপ্তাই হ্রদে সাঁতর কাটতে নেমে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে ইনতিশার হাসনাত (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যার দিকে রাঙামাটি ফায়ার সার্ভিস ও...