সোমবার, ৩১ আগস্ট ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সীমান্ত ঘেঁষা নাইক্ষ্যংছড়িতে নির্বাচনী সব প্রস্তুতি সম্পন্ন

আনোয়ার হোছাইন,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান )প্রতিনিধিঃ

বহু প্রতীক্ষার পর আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। পার্বত্য জেলা বান্দরবানের ৭টি উপজেলা—বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়ি, রুমা ও থানচি—নিয়ে গঠিত দেশের সর্বশেষ ৩০০ নম্বর আসনে ভোটগ্রহণ ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বান্দরবানের মোট ১৫৮টি কেন্দ্রকে যাতায়াত ব্যবস্থা ও ভোটার বিন্যাস বিবেচনায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতেই রয়েছে ১৮টি কেন্দ্র।

নাইক্ষ্যংছড়ি উপজেলায় মোট ভোটকেন্দ্র ২৬টি, কক্ষ সংখ্যা ১০৪টি এবং মোট ভোটার ৪৮ হাজার ২৭৪ জন। এর মধ্যে আনুমানিক পুরুষ ভোটার ২৩ হাজার এবং মহিলা ভোটার ২৪ হাজার। প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার, চারজন করে সহকারী প্রিজাইডিং অফিসার এবং আটজন করে পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে ২৬ জন প্রিজাইডিং অফিসার, ১০৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২০৮ জন পোলিং অফিসার মাঠে থাকছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ব্যালট পেপার, সীল, প্রয়োজনীয় ফরমসহ সব ধরনের নির্বাচনী লজিস্টিকস ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং বুধবার সকাল থেকে দূরবর্তী কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে।

নির্বাচনকে ঘিরে সীমান্তঘেঁষা এই উপজেলায় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম মাঠে থাকবে। সহিংসতা বা যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে দ্রুত প্রতিক্রিয়াশীল টিম।

প্রশাসন বলছে, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১৮টি কেন্দ্রে অতিরিক্ত নজরদারি ও আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতি থাকবে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার মো. মাঈনুল ইসলাম বলেন, ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মকর্তারা প্রশিক্ষণপ্রাপ্ত। নির্ধারিত সময়েই ভোট শুরু হবে এবং শান্তিপূর্ণ পরিবেশে শেষ হবে বলে আমরা আশাবাদী।

 

সহকারী রিটার্নিং অফিসার ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভোটের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন হয়েছে। আপাতত কোনো ধরনের সমস্যা বা শঙ্কা আমরা দেখছি না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে নিজ নিজ কেন্দ্রে টহল জোরদার করেছে। বুধবার থেকে আরও নিবিড়ভাবে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে, যেন কোথাও কোনো গণ্ডগোল না হয় এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়।

তিনি আরও বলেন, ভোট গণনা শেষে ফলাফল যথাসময়ে প্রেরণ করা হবে। ফলাফল প্রকাশে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

এদিকে ৩০০ নম্বর আসনের আওতাধীন বান্দরবান জেলার অত্যন্ত দুর্গম ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তা ও নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিতে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বান্দরবান জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্গম পাহাড়ি এলাকার ১১টি কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সামগ্রী আনা-নেওয়া করা হবে। নিরাপদ ও সময়মতো সরঞ্জাম পৌঁছে দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে নাইক্ষ্যংছড়ির ২৬টি কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে না। এসব কেন্দ্রে জীপ ও বাসযোগে নির্বাচনী সামগ্রী পরিবহন করা হচ্ছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

আরও পড়ুন

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায়...

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...