বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে আবুল খায়ের গ্রুপের জুস কারখানায় সিলিন্ডার বিস্ফোরনে ১১ শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় আবুল খায়ের গ্রুপের স্টারশিপ জুস কারখানায় সিলিন্ডারে বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনায় ১১জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা নাগাদ কারখানার ওই কক্ষে ভয়াবহ রকমের বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকা কেঁপে উঠে। বিস্ফোরণে কারখানার অন্যান্য ভবনের জানালার কাচসহ আশেপাশের এলাকায়ও কয়েকটি ভবনের জানালার কাচ ভেঙ্গে পড়ে।

বিস্ফোরণের পর কারখানাটির ওই কক্ষটিতে আগুন ধরে যায়। এতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস আগুন আয়ত্ত্বে নিয়ে আসলেও ক্ষয়ক্ষতি এবং বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত করতে পারেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, স্টারশিপ জুস কারখানার ভেতরে জুসের জন্য ব্যবহৃত বোতল তৈরির ইনজেকশন মোল্ডিং মেশিনের কম্প্রেসার সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে সেখানে থাকা কার্টন ও শিটসহ বিভিন্ন দাহ্য বস্তুতে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দ এবং আগুনে শ্রমিকদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এই সময় হুড়োহুড়ি করে শ্রমিকদের অনেকেই বাইরে বেরিয়ে আসে। ওই কক্ষটিতে আগুনের ফলে সৃষ্ট ধোঁয়ায় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। তাদেরকে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়।

আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, খবর পাওয়ার পর চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা দ্রুত কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার লোকজন আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। বিস্ফোরণের পর কক্ষটিতে আগুন ছড়িয়ে পড়েছিল। কারখানার একজন কর্মকর্তারা উদ্বৃতি দিয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয় যে, বিস্ফোরণে মোট ১১ জন আহত হয়েছেন এবং সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

আরও পড়ুন

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিল...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে আসার বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান,...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...