সোমবার, ৩১ আগস্ট ২০২৬

চকবাজারে অস্ত্র মামলায় আটক দুইজনকে ছাড়াতে তদবিরের চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের চকবাজার থানাধীন কাপাসঘোলা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের চকবাজার থানায় হস্তান্তর করা হয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পরিচালিত অভিযানে আটক দুজন হলেন যুবদল নেতা এমদাদুল হক বাদশার অনুসারী মোহাম্মদ গফুর ও মোহাম্মদ আলম।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকৃত অস্ত্রের ধরন ও সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আটকের পর তাদের চকবাজার থানায় হস্তান্তর করা হলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রেস বিজ্ঞপ্তি দেয়নি পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (এসি) আমিনুর রশীদ বলেন, আটকের বিষয়টি শুনেছি। তবে এখনো আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি পাইনি। পেলে বিস্তারিত জানানো যাবে।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি-ক্রাইম) ফয়সাল আহমদ বলেন, আটকের খবর আমরা পেয়েছি। থানার সঙ্গে যোগাযোগ করলে বিস্তারিত জানা যাবে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোনে সাড়া পাওয়া যায়নি।

এদিকে আটক দুইজনকে ছাড়িয়ে নিতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বড় অঙ্কের অর্থের বিনিময়ে তদবিরের চেষ্টা চলছে— এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে এডিসি ফয়সাল আহমদ বলেন, আসামিদের ছেড়ে দেওয়ার কিংবা কোনো ধরনের লেনদেনের সুযোগ নেই। আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বিস্তারিত জানতে সংশ্লিষ্ট থানায় সরাসরি যোগাযোগের পরামর্শ দেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

আরও পড়ুন

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায়...

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...