রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

“নতুন করে সতর্ক করার সময় নেই, এবার সরাসরি ব্যবস্থা”

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের আইনি ও প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি সতর্ক করেছেন, নির্বাচনের কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি জাহিদুল বলেন, “কেন্দ্রে কোনো সমস্যা দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনী ৫ মিনিটের মধ্যে পৌঁছে যাবে। সারা বিশ্বের নজর এখন আমাদের নির্বাচনের দিকে। তাই সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। ব্যক্তিগত সীমাবদ্ধতার অজুহাত দিয়ে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “আমরা কোনো ব্যক্তির নয়, রাষ্ট্রের সেবা করতে চাই। যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। ভোট শেষ করে জনগণের আস্থা নিয়ে ঘরে ফিরতে হবে। নতুন করে সতর্ক করার সময় নেই, এবার সরাসরি ব্যবস্থা নেওয়া হবে। এখন ভয় নয়, দায়িত্ব ও ত্যাগের সময়।”

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো: মোয়াজ্জেম হোসেন সরকার, জেলা কমান্ড্যান্ট ও আনসার-ভিডিপি পরিচালক মোহাম্মদ মোস্তাক আহমদসহ বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায়...

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...