সোমবার, ২৭ জুলাই ২০২৬

হাসপাতাল নিজেই যেন এক মুমূর্ষ রোগী

আনোয়ার হোছাইন,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান )প্রতিনিধিঃ

বাংলাদেশের সর্ব দক্ষিণের সীমান্তবর্তী পাহাড়ি উপজেলা নাইক্ষ্যংছড়ি। দুর্গম জনপদে বসবাসকারী লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ বাস্তবে এই হাসপাতাল এখন আর চিকিৎসার আশ্রয়স্থল নয়—বরং রোগী ও চিকিৎসক সবার জন্যই এক ভয়ংকর মৃত্যুঝুঁকির ফাঁদে পরিণত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়—চিকিৎসা অবকাঠামো, জনবল ও নিরাপত্তা—সবকিছুর ভয়াবহ সংকট। যেখানে সরকারি বিধি অনুযায়ী এই হাসপাতালে কমপক্ষে ১৭ জনের বেশি চিকিৎসক থাকার কথা, সেখানে বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র ৩ জন ডাক্তার। অথচ প্রতিদিন বহির্বিভাগে রোগীর চাপ ৩০০ থেকে ৪০০ জন।

হাসপাতালের প্রশাসনিক ভবন ও বহির্বিভাগের অবস্থা বর্ণনাতীত। ভাঙাচোরা কক্ষ, নোংরা পরিবেশ, পর্যাপ্ত আলো-বাতাসের অভাব আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অসুস্থ মানুষ—সব মিলিয়ে যেন চিকিৎসা নয়, এক নিষ্ঠুর অপেক্ষার নামই এখানে স্বাস্থ্যসেবা।

২৪ ঘণ্টা খোলা থাকার কথা থাকলেও জরুরি বিভাগ কার্যত অচল। এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি ও আধুনিক রোগ নির্ণয় যন্ত্র থাকলেও টেকনিশিয়ান না থাকায় সেগুলো দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। ছোট ও মাঝারি ধরনের অস্ত্রোপচারও করা যাচ্ছে না। ফলে রোগীদের বাধ্য হয়ে বাইরে ব্যয়বহুল বেসরকারি ক্লিনিকে ছুটতে হচ্ছে।

১৯৮৭ সালে নির্মিত হাসপাতাল ভবনটি যেন আজ নিজেই এক মুমূর্ষ রোগী। দীর্ঘ ৩৯ বছরেও কোনো বড় ধরনের সংস্কার হয়নি। ভবনের দেয়াল ও ছাদজুড়ে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। বৃষ্টি হলেই দেয়াল বেয়ে পানি ঝরে পড়ে। সম্প্রতি হাসপাতালের রান্নাঘরের ছাদ ধসে পড়লে অল্পের জন্য প্রাণে বেঁচে যান এক নারী কর্মচারী।

বাথরুমের পাইপ ফেটে নোংরা পানি আর দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে ওয়ার্ডে ও করিডোরে। নোংরা টয়লেট, আবর্জনায় ভরা ওয়ার্ডে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। চিকিৎসক থেকে শুরু করে রোগী—সবার চোখেমুখে এখন একটাই আতঙ্ক, “কবে কোথায় দুর্ঘটনা ঘটে!”

৫০ শয্যার হাসপাতালে যেখানে পুরুষ, মহিলা, শিশু ও গাইনি ওয়ার্ড থাকার কথা, সেখানে বর্তমানে মাত্র ৩১টি বেডে কোনো রকমে চিকিৎসা চলছে। নেই সার্বক্ষণিক জরুরি প্রসূতি সেবা (ইএমওসি)। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ অসংক্রামক রোগের বহিঃবিভাগীয় ক্লিনিকও কার্যত বন্ধ।

তবে শিশুদের টিকাদান কেন্দ্র ও যক্ষা পরীক্ষা ও ওষুধ বিতরণ কার্যক্রম তুলনামূলকভাবে ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

চিকিৎসা নিতে আসা রোগীরা অভিযোগ করে জানান, অনেক গুরুত্বপূর্ণ ওষুধ হাসপাতাল থেকে পাওয়া যায় না। বাইরে থেকে কিনতে হয়।

এক রোগী বলেন, “এখানে ডাক্তার দেখাতে এসে মনে হয় আমরাই ডাক্তারকে কষ্ট দিচ্ছি। এত রোগীর ভিড়ে তিনজন ডাক্তার কীভাবে সামলাবে?”

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল মনজুর বলেন, “জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানের ঘাটতি রয়েছে। হাসপাতাল ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে।”

আরএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...