সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামুতে ট্রাক্টর দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আনোয়ার হোছাইন,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান )প্রতিনিধিঃ

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে চাষরত একটি চলন্ত ট্রাক্টরের ভেতরে পড়ে মোহাম্মদ আসিফ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ইউনিয়নের মৌলভীর কাটা আল গিফারী মাদরাসার সামনের বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আসিফ কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা গ্রামের বাসিন্দা মোহাম্মদ তোফাইল আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি বিলে চাষের কাজে ব্যবহৃত ট্রাক্টরটি চালাচ্ছিলেন দু’জন চালক। প্রথম চালক বিরতিতে গেলে দ্বিতীয় চালক হিসেবে মোহাম্মদ আসিফ দাঁড়িয়ে থাকা চালু ট্রাক্টরটিতে উঠতে যান। এ সময় ভেজা মাটির কারণে পা স্লিপ করে ট্রাক্টরের যান্ত্রিক অংশের ফাঁকে পড়ে যান তিনি। এতে মুহূর্তেই ট্রাক্টরের ভেতরে পিষ্ট হয়ে গুরুতর আহত হন আসিফ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রামু থানাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ জুয়েল চৌধুরী বলেন, “ট্রাক্টরটি মূলত দুইজন চালক পরিচালনা করছিলেন। একজন বিরতিতে গেলে দ্বিতীয়জন হিসেবে আসিফ চালু অবস্থায় ট্রাক্টরে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।”

নিহতের পিতা মোহাম্মদ তোফাইল আহমদ বলেন, “ঘটনাস্থল আমাদের বাড়ির পাশেই। আমি নিজেই সব দেখেছি। এখানে কারও কোনো দায় নেই। এটি আল্লাহর হুকুম।”

স্থানীয়রা জানান, মোহাম্মদ আসিফ ছিলেন শান্ত, ভদ্র ও পরিশ্রমী যুবক। সদ্য বিয়ে করায় তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে কচ্ছপিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা মুহাম্মদ তৈয়ব উল্লাহ জানান, “নিহত মোহাম্মদ আসিফ জামায়াতে ইসলামীর যুব বিভাগের কচ্ছপিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একজন দায়িত্বশীল নেতা ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...