শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

ফতেয়াবাদে শ্রীমৎ স্বামী সত্যানন্দ গিরি’র ১১৭ তম তিরোধান দিবসের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সীতাকুন্ড আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের প্রথম আচার্যদেব, যোগাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী সত্যানন্দ গিরি মহারাজের ১১৭তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে বিশ্বশান্তি শ্রীশ্রী গীতাযজ্ঞসহ দুই দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান আজ ৯ জানুয়ারি শুক্রবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডস্থ ফতেয়াবাদের সাধুর পাহাড়খ্যাত সত্যানন্দ মঠে উদ্বোধন করা হয়েছে।

সীতাকুন্ড আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও শ্রীশ্রী সত্যানন্দ মঠের কার্যকরী সভাপতি ডা. অশোক কুমার দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন ফতেয়াবাদ রামকৃষ্ণ সেবাশ্রমের তত্ত্বাবধায়ক শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সিটিজেন ব্যাংক পিএলসি চৌধুরীহাট শাখার ম্যানেজার মৃনাল কান্তি সূত্রধর ও প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট দানশীল ও ধর্মীয় ব্যক্তিত্ব তিনকড়ি চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, সীতাকুন্ড আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ চক্রবর্তী, অর্থ সম্পাদক সুলাল কান্তি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাস্টার অজিত কুমার শীল ও শঙ্কর মিশন চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সম্পাদক অজিত কুমার শীল। বিভিন্ন মঠের সাধু-সন্তুু ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ধর্ম সম্মেলনে বক্তারা শ্রীমৎ স্বামী সত্যানন্দজীর জীবনাদর্শন ও মঠের উন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করেন। তিরোধান দিবস উদযাপন উপলক্ষে সত্যানন্দ মঠ আয়োজিত বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির মধ্যে ছিল-গুরু পূজা, মঙ্গলারতি, গুরু বন্দনা, হরি ওঁ কীর্ত্তন, স্বামীজির পূজা, শ্রীশ্রী চন্ডীপাঠ, বিশ্বশান্তি শ্রীশ্রী গীতাযজ্ঞ, দীক্ষাদান, ভোগরাগ, ধর্মসভা, প্রসাদ বিতরণ, ভজনগীতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...